হ্যাজার্ড খেলবেন, আশা জিদানের

খবর টি পড়েছেন : ২০৪
হ্যাজার্ড খেলবেন, আশা জিদানের
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে বরুশিয়া মনশেনগ্লাডবাখের বিপক্ষে মঙ্গলবার রাতের ম্যাচে এডেন হ্যাজার্ডকে পাবেন বলে আশা রিয়াল মাদ্রিদ কোচ জিদানের। হ্যাজার্ড দলে ফিরেছেন মানে, তিনি ম্যাচ খেলার জন্য ফিট বলে উল্লেখ করেন জিদান। চ্যাম্পিয়নস লিগে ঘুরে দাঁড়ানোর ম্যাচে বেলিস তারকার ফেরা দলের জন্য ভালো খবর বলেও জানান লস ব্লাঙ্কোস কোচ। তিনি বলেন, ‘হ্যাজার্ড আমাদের সঙ্গে আছে মানে সে সুস্থ এবং দলের জন্য এটা ভালো খবর। তাকে সঙ্গে পেয়ে আমরা খুশি। তাকে কিভাবে খেলানো যায়, সেটা পরে দেখা যাবে।’

Shamol Bangla Ads

এল ক্লাসিকোয় জিতে জার্মান ক্লাবের বিপক্ষে আত্মবিশ্বাস নিয়ে খেলতে গেছে রিয়াল। এর আগে অবশ্য লিগে ক্যাডিজ এবং চ্যাম্পিয়নস লিগে শাখতার দোনেস্কর বিপক্ষে হেরেছে রিয়াল মাদ্রিদ। মনশেনগ্লাডবাখের বিপক্ষের ম্যাচও কঠিন হবে বলে উল্লেখ করেছেন জিদান। দলকে তাই ম্যাচে মনোযোগ রাখতে বলেছেন জিজু।
কথা বলেছেন ইসকোকে নিয়েও। দু’দিন আগে জিদানের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন স্প্যানিশ মিডফিল্ডার। তাকে শুরুর একাদশে নামালে কোচ দ্রুতই বদলি হিসেবে তুলে নেন। আবার দ্বিতীয়ার্ধে নামালে শেষ দিকে নামান বলে অভিযোগ করেছেন ইসকো। তার এই ক্ষুব্ধ হওয়াকেও জিদান ইতিবাচকভাবে নিচ্ছেন।
রিয়াল মাদ্রিদ কোচ বলেছেন, ‘লম্বা একটা মৌসুম আমাদের সামনে। দলে তাই সবার খুবই দরকার। অন্য সকল ফুটবলারের মতো ইসকো খেলতে চায়। এটা ইতিবাচক মনোভাব। কিন্তু এটা তাদের হাতে নেই। তাদের তাই শুধু খেলার জন্য নিজেদের প্রস্তুত রাখতে হবে। খেলোয়াড়রা প্রস্তুত থাকবে এবং শুরুর একাদশে কারা খেলবে সিদ্ধান্তটা আমি নেবো। এটা বদলাবে না।’

Need Ads
পূর্ববর্তী সংবাদ গেইলের ব্যাটিং তাণ্ডবে টানা পঞ্চম জয় পাঞ্জাবের পরবর্তী সংবাদ মেসির বিপক্ষে মাঠে নামা হচ্ছে না রোনালদোর

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads