ads

সোমবার , ২৬ অক্টোবর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নিরাপত্তা নিশ্চিতে রাতের আঁধারে পূজামণ্ডপ পরিদর্শন করলেন শেরপুরের পুলিশ সুপার

খবর টি পড়েছেন : ১৮০
নিরাপত্তা নিশ্চিতে রাতের আঁধারে পূজামণ্ডপ পরিদর্শন করলেন শেরপুরের পুলিশ সুপার
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

খোরশেদ আলম, স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপন ও মণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে রাতের আধারে পূজামণ্ডপ পরিদর্শন করেছেন পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম। ২৪ অক্টোবর শনিবার রাতে শেরপুর সদর, নালিতাবাড়ী ও নকলা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপগুলো ঘুরে ঘুরে পরিদর্শন করেন। ওইসময় পূজামণ্ডপ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সাথে নিরাপত্তা বিষয়ে খোঁজ-খবর নেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেন পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম।

Shamol Bangla Ads

পূজামণ্ডপ পরিদর্শনকালে পুলিশ সুপার কাজী আশরাফুল আজীমের সাথে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) জাহাঙ্গীর আলম, নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহাম্মেদ বাদল, ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফায়েজুর রহমান, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন শাহ, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি দেবাশীষ ভট্টাচার্য প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে ২৫ অক্টোবর রবিবার রাতে দুর্গোৎসবের মহানবমীতে পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম জেলা শহরের বটতলা, নয়আনী বাজার, কলেজ রোড, ট্রাক টার্মিনাল হরিজনপল্লী এবং গোয়ালপট্টি এলাকারসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। ওইসময় অন্যান্যদের মধ্যে জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট সুব্রত কুমার দে ভানু, সাধারণ সম্পাদক চন্দন সাহা, ডিআইও-১ মোহাম্মদ আবুল বাশার, শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রকাশ দত্তসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এ বছর জেলা সদরসহ ৫ উপজেলায় ১৪২টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের লক্ষ্যে কড়া পুলিশী নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে পূজামণ্ডপ পরিদর্শন করলেন উপজেলা চেয়ারম্যান নাইম পরবর্তী সংবাদ শেরপুরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন জেলা প্রশাসক আনার…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads