ads

সোমবার , ২৬ অক্টোবর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে পূজামণ্ডপ পরিদর্শন করলেন উপজেলা চেয়ারম্যান নাইম

খবর টি পড়েছেন : ২০৬
ঝিনাইগাতীতে পূজামণ্ডপ পরিদর্শন করলেন উপজেলা চেয়ারম্যান নাইম
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

খোরশেদ আলম, স্টাফ রিপোর্টার, ঝিনাইগাতী ॥ শেরপুরের ঝিনাইগাতীতে পূজামণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা চেয়ারম্যান এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম। ২৫ অক্টোবর রবিবার দুপুরে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি।
পূজা মণ্ডপ পরিদর্শনকালে তার সাথে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কামাল হোসেন, যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ রায়, সাংগঠনিক সম্পাদক হারুন উর রশিদ, প্রচার সম্পাদক মুজিবুর রহমান, কাংশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজিজুল হক ধলু, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার খান শাওনসহ ৭ ইউনিয়নের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

Shamol Bangla Ads

পরিদর্শনকালে উপজেলা চেয়ারম্যান নাইম ব্যক্তিগত তহবিল থেকে প্রতিটি পূজামণ্ডপ কমিটির সভাপতি/সম্পাদকদের হাতে আর্থিক অনুদান হিসেবে নগদ টাকা তুলে দেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেন।
উল্লেখ্য, এবার উপজেলার ৭টি ইউনিয়নে ১৭টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। দুর্গাপূজা উপলক্ষে প্রতিটি মণ্ডপে সরকারি অনুদানের পাশাপাশি শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয় কড়া পুলিশি নিরাপত্তা ব্যবস্থা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুর হেল্পলাইন ও নারী রক্তদান সংস্থার উদ্যোগে ফ্রি… পরবর্তী সংবাদ নিরাপত্তা নিশ্চিতে রাতের আঁধারে পূজামণ্ডপ পরিদর্শন করলেন শেরপুরের…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads