ads

বৃহস্পতিবার , ২২ অক্টোবর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন বিভাগীয় কমিশনার কামরুল হাসান

খবর টি পড়েছেন : ২৪৯
শেরপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন বিভাগীয় কমিশনার কামরুল হাসান
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন ময়মনসিংহের নবাগত বিভাগীয় কমিশনার মোঃ কামরুল হাসান এনডিসি। ২২ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত ওই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব। সভায় প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার মোঃ কামরুল হাসান এনডিসি সনাতন ধর্মাবলম্বীদের আসন্ন দুর্গা পূজা সফল করতে সকলের সহযোগিতার উপর গুরুত্বারোপ করে বলেন, সরকারের সদিচ্ছা ও আন্তরিকতার পাশাপাশি স্থানীয় প্রশাসনের ভূমিকায় দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভাল রয়েছে। কাজেই অসাম্প্রদায়িক চেতনাকে সমুন্নত রাখতে দুর্গাপূজা সফলে সকলের সহযোগিতা থাকতে হবে। তবে করোনা পরিস্থিতিতে স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনায় রাখতে হবে।

Shamol Bangla Ads

তিনি বলেন,. শুরু থেকেই গণমাধ্যম সমাজের দর্পণ হিসেবে বিবেচিত হয়ে আসছে। দায়িত্বশীল সাংবাদিকরা সমাজের সমস্যা-সম্ভাবনার পাশাপাশি নানা বিষয় গণমাধ্যমে তুলে ধরে সমাজকে জানান দেন। এজন্য গণমাধ্যম একটি শক্তিশালী ও দায়িত্বশীল অবস্থান। তিনি আরও বলেন, শেরপুরে মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয় ও রেললাইন না থাকাসহ নানা সমস্যা সমাধানে এবং সম্ভাবনাকে কাজে লাগাতে তিনি নিজের জেলার মতো সরকারের উচ্চ পর্যায়ে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাবেন। এছাড়া তিনি জেলা প্রশাসনের সাথে স্থানীয় সাংবাদিকদের সুন্দর সম্পর্ক থাকার বিষয়টি সাংবাদিকদের বক্তব্যে অবগত হয়ে সন্তোষ প্রকাশ করেন।

মতবিনিময় সভায় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমান, সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা, সিনিয়র সহ-সভাপতি জিএম আজফার বাবুল, সহ-সভাপতি এসএম শহিদুল ইসলাম, সিনিয়র সাংবাদিক দেবাশীষ সাহা রায়, সঞ্জীব চন্দ বিল্টু, দেবাশীষ ভট্টাচার্য, মাসুদ হাসান বাদল, হাকিম বাবুল, ইমরান হাসান রাব্বী প্রমুখ। ওইসময় শেরপুরের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) সাইয়েদ এজেড মোরশেদ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওয়ালীউল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তোফায়েল আহমেদ, নবাগত অতিরিক্ত জেলা প্রশাসক মোক্তাদিরুল ইসলাম, এনডিসি মিজানুর রহমানসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা এবং জেলা কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
এর আগে প্রেসক্লাবের তরফ থেকে নবাগত বিভাগীয় কমিশনার মোঃ কামরুল হাসান এনডিসিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। মতবিনিময় সভা শেষে তিনি ডিসি উদ্যান চত্বরে স্থায়ী মুক্তমঞ্চের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ওইসময় জেলা প্রশাসক আনার কলি মাহবুবসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগ খাদ্যসামগ্রী ও… পরবর্তী সংবাদ শ্রীবরদীতে যুবকের লাশ উদ্ধার

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads