ads

সোমবার , ১৯ অক্টোবর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নারী দলের নতুন প্রধান নির্বাচক মঞ্জুরুল

খবর টি পড়েছেন : ৩৩২
নারী দলের নতুন প্রধান নির্বাচক মঞ্জুরুল
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : বাংলাদেশের জাতীয় নারী ক্রিকেট দলের প্রধান নির্বাচক হিসেবে নিয়োগ পেলেন মঞ্জুরুল ইসলাম। এর আগে এ দায়িত্বে ছিলেন জনপ্রিয় ধারাভাষ্যকার ও জাতীয় দলের সাবেক ওপেনার আতাহার আলী খান। তার বিদায়ের পর পদটি শূন্য হলে সাবেক এ বাঁহাতি পেসার মঞ্জুরুলের কাছে প্রস্তাব দেয় বিসিবি। তিনি সেই প্রস্তাবে সম্মতি জানালে তার নিয়োগ চূড়ান্ত করার প্রক্রিয়া শুরু হয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও উইমেন্স উইং প্রধান শফিউল আলম চৌধুরী নাদেল ওইসব তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেন।

Shamol Bangla Ads

নাদেল বলেন, আমরা মঞ্জুরুলকে জাতীয় নারী দলের প্রধান নির্বাচক হিসেবে নিয়োগ দিয়েছি। তার মেয়াদ এক বছর। আগামী নভেম্বর থেকে মঞ্জুরুল তার দায়িত্ব পালন শুরু করবেন। এর পর তার পারফরম্যান্স মূল্যায়ন করে চুক্তি বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। নারী দলের নির্বাচক হিসেবে নিয়োগ পাওয়ার বিষয়ে মঞ্জুরুল বলেন, অনেক দিন থেকেই আমি বিসিবির সঙ্গে কাজ করতে মুখিয়ে ছিলাম। এই নতুন চ্যালেঞ্জ নিতে আমি আগ্রহী।
মঞ্জুরুল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার হিসেবে ১৭টি টেস্ট এবং ৩৪টি একদিনের আন্তর্জাতিক ম্যাচে অংশ নেন। তবে ২০০৮ সালে ইন্ডিয়ান ক্রিকেট লিগে (আইসিএল) অংশ নিলে মূল ধারার ক্যারিয়ার শেষ হয়ে যায় তার।

Need Ads
পূর্ববর্তী সংবাদ অস্ট্রেলিয়া সফরে থাকবে দিবারাত্রির টেস্ট : সৌরভ পরবর্তী সংবাদ এবার করোনায় আক্রান্ত মাশরাফির ২ সন্তান

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads