ads

শুক্রবার , ১৬ অক্টোবর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আগামী বছর থেকে নিজস্ব ব্র্যান্ডের গাড়ি তৈরি করবে বাংলাদেশ

খবর টি পড়েছেন : ২৪৫
আগামী বছর থেকে নিজস্ব ব্র্যান্ডের গাড়ি তৈরি করবে বাংলাদেশ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : বাংলাদেশ আগামী বছর থেকে নিজস্ব ব্র্যান্ডের গাড়ি তৈরি করবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। তিনি বলেন, অটোমোবাইল ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট পলিসির আওতায় ‘মেড ইন বাংলাদেশ’ গাড়ি চালু করা হবে। নিজস্ব ব্র্যান্ডের গাড়ির দাম আমদানি করা গাড়ির দামের চেয়ে কম হবে বলেও জানান মন্ত্রী।
মন্ত্রী বলেন, খুব শিগগিরই অটোমোবাইল ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট পলিসি-২০২০ চূড়ান্ত করা হবে। আমরা আগামী বছর থেকে বাংলাদেশে গাড়ি তৈরি শুরু করব। তিনি জানান, রাষ্ট্রীয় মালিকানাধীন প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড জাপানের মিতসুবিশি কর্পোরেশনের কারিগরি সহায়তায় গাড়ি তৈরি শুরু করবে।
দেশীয় গাড়ি উৎপাদনের বিভিন্ন সুবিধা সম্পর্কে তিনি বলেন, আমদানি শুল্কের কারণে বাংলাদেশে বিদেশি গাড়িগুলোর দাম বেশি হয়। কিন্তু দেশে গাড়ি তৈরি হলে এর দাম কমবে। জনগণ সাশ্রয়ী মূল্যে গাড়ি কিনতে পারবে। দেশে নিজস্ব ব্র্যান্ডের গাড়ি উৎপাদন হলে, ক্রেতার অভাব হবে না।

Shamol Bangla Ads

মন্ত্রী বলেন, সম্প্রতি বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত নাওকি ইতোর সঙ্গে আমার বৈঠক হয়েছে। বৈঠকে রাষ্ট্রদূত জানিয়েছেন- মিতসুবিশি কর্পোরেশনসহ জাপানের অন্য অটোমোবাইল শিল্প উদ্যোক্তারা বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী।
শিল্পমন্ত্রী বলেন, জাপানের রাষ্ট্রদূত নাওকি ইতো জানিয়েছেন- জাপানের পক্ষ থেকে বাংলাদেশের নিজস্ব ব্র্যান্ডের মোটরগাড়ি উৎপাদনে কারিগরি সহযোগিতা দেয়া হবে। এ ছাড়া তিনি বাংলাদেশে অটোমোবাইল এবং লাইট ইঞ্জিনিয়ারিং শিল্প সম্পর্কিত ভেন্ডর শিল্পের বিকাশ এবং বাংলাদেশে একটি অটোমোবাইল টেস্টিং অ্যান্ড রিসার্চ ইন্সটিটিউট স্থাপনে সহায়তা করারও প্রস্তাব দিয়েছেন।
শিল্প মন্ত্রণালয় গাড়ি শিল্পসহ অন্যান্য শিল্প খাতের উন্নয়নে এরই মধ্যে একটি পরিকল্পনা প্রণয়ন করেছে উল্লেখ করে নূরুল মজিদ বলেন, এ কর্মপরিকল্পনা প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) আকর্ষণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
শিল্পমন্ত্রী দেশের যুবসমাজকে ‘উদ্ভাবনী কর্মশক্তি’ হিসেবে বর্ণনা করে বলেন, তরুণদের কাজে লাগিয়ে এ শিল্প গড়ে তুললে দেশীয় চাহিদা মিটিয়ে গাড়ি এবং মোটরসাইকেল বিশ্ববাজারে রফতানির সুযোগও তৈরি হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ দেশে করোনায় আরও ১৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত… পরবর্তী সংবাদ যশোরে ট্রেনের ধাক্কায় প্রাইভেটকারের ৪ আরোহীর মৃত্যু

সর্বশেষ - উন্নয়ন-অগ্রগতি

Shamol Bangla Ads
Shamol Bangla Ads