ads

শুক্রবার , ১৬ অক্টোবর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

যশোরে ট্রেনের ধাক্কায় প্রাইভেটকারের ৪ আরোহীর মৃত্যু

খবর টি পড়েছেন : ৪৫৪
যশোরে ট্রেনের ধাক্কায় প্রাইভেটকারের ৪ আরোহীর মৃত্যু
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

যশোর : যশোরের অভয়নগরে ট্রেনের ধাক্কায় প্রাইভেটকারের নারীসহ ৪ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ৩জন। ১৬ অক্টোবর শুক্রবার বিকেল পৌনে ৫টায় অভয়নগরের ভাঙ্গাগেট এলাকার লেভেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত ৪ জনের মধ্যে নারী, প্রাইভেট কারের চালক রয়েছেন।

Shamol Bangla Ads

প্রত্যক্ষদর্শী ও নওয়াপাড়া রেলওয়ে স্টেশনের মাস্টার মহসীন রেজা জানান, ভৈরব নদের ওপার থেকে একটি প্রাইভেটকার ভৈরব ব্রিজ পার হয়ে যশোর-খুলনা মহাসড়কে উঠছিল। এ সময় ভাঙ্গাগেট এলাকার রেললাইন পার হওয়ার সময় খুলনাগামী মহানন্দা এক্সপ্রেসের সামনে পড়লে মুহূর্তের মধ্যেই প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে ২০০ ফুট দূরে গিয়ে ছিটকে পড়ে। ওই সময় প্রাইভেটকারে থাকা ৬ জনের মধ্যে প্রাইভেটকারের চালকসহ ৪ জন ঘটনাস্থলে নিহত হন। আহত অপর ২জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহতরা হলেন নড়াইলের ইঞ্জিনিয়ার হিরোক, তার বন্ধু আশরাফুল এবং তাদের দুজনের স্ত্রী। তিনি জানান, অভয়নগরের এলবি টাওয়ারে ডাক্তার দেখাতে আসার পথে এই দুর্ঘটনার শিকার হন তারা। নিহতদের ব্যাপারে জানতে নড়াইলে খবর দেয়া হয়েছে। স্বজনরা আসলে বাকি পরিচয় জানা যাবে বলে তিনি জানান।

Need Ads
পূর্ববর্তী সংবাদ আগামী বছর থেকে নিজস্ব ব্র্যান্ডের গাড়ি তৈরি করবে… পরবর্তী সংবাদ ভোট সুষ্ঠু হয়েছে, কোনো অভিযোগ নেই : সিইসি

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads