ads

শনিবার , ১০ অক্টোবর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

 শ্রীবরদীতে ধর্ষকদের ফাঁসির দাবিতে বিভিন্ন সংগঠনের মানববন্ধন

খবর টি পড়েছেন : ১৭৩
 শ্রীবরদীতে ধর্ষকদের ফাঁসির দাবিতে বিভিন্ন সংগঠনের মানববন্ধন
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ ‘সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠিই গণতন্ত্রের রক্ষাকবচ’ এ শ্লোগানকে ধারণ করে ক্রমবর্ধমান নারী নির্যাতনের প্রতিবাদে, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শ্রীবরদীতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১০ অক্টোবর শনিবার দুপুরে শ্রীবরদী চৌরাস্তা মোড়ে সুজন- সুশাসনের জন্য নাগরিক, শ্রীবরদী উপজেলা শাখার উদ্যোগে ওই মানবন্ধন অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

অন্যদিকে, দেশের বিভিন্নস্থানে ধর্ষণ, হত্যা ও যৌন হয়রানীসহ নারী নির্যাতনের প্রতিবাদে ধর্ষকদের ফাঁসির দাবি তুলে শ্রীবরদীতে মানববন্ধন করেছে ফেইসবুক ভিত্তিক সামাজিক সংগঠন ‘বিডি বাইক হান্টারস’। ৮ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে পৌরহরের এমএনবিপি সরকারি বালিকা বিদ্যালয়ের সামনে উপজেলা পরিষদ সড়কের সামনে ‘বিডি বাইক হান্টারস’র আয়োজনে আধাঘন্টাব্যাপী ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এমএ মতিন, সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, এমএনবিপি সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম রুপন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন দুলাল, বিডি বাইক হান্টারস এর এডমিন আরিফুল ইসলাম রনি, এডমিন এএস আজিজুল হাসান ওমান, রুহুল আমিন, আলী আজম মুক্ত, মিনহায আমিন, মিজান মিয়া, আরমান হক, নাঈম, মোসাব্বির প্রমূখ।

বক্তারা ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি দাবি করেন। মানববন্ধনে বিডি বাইক হান্টারস এর সদস্য, বিভিন্ন বিশ্ববিদ্যালয়সহ স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীতে ট্রাকচাপায় প্রাণ গেল শিশুর পরবর্তী সংবাদ শেরপুরে জি.কে প্রিমিয়ার লীগ ফুটবলে ‘ব্যাচ-২০১৭’ চ্যাম্পিয়ন

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads