মইনুল হোসেন প্লাবন, শেরপুর ॥ শেরপুরের আইডিয়াল ইসকুলের সাবেক শিক্ষার্থীদের আয়োজনে অনুষ্ঠিত ‘আইডিয়াল ইসকুল প্রিমিয়ার লীগ-২০২০’ ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ‘ব্যাচ-২০১৪’। ৯ অক্টোবর শুক্রবার বিকেলে গৌরীপুর মৈত্রীবাড়ি মাঠে অনুষ্ঠিত ওই ফাইনাল খেলায় ট্রাইব্রেকারে ৫-৩ গোলে ‘ব্যাচ-২০১৬’কে পারাজিত করে ‘ব্যাচ-২০১৪’। খেলাশেষে বিজয়ী ও বিজিত দলের মাঝে মেডেল ও ট্রফি তুলে দেন প্রধান অতিথি জেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান।

স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী শামছুন্নাহার কামালের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) সাইয়েদ এজেড মোর্শেদ আলী প্রধার বক্তা ও শ্রীবরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম প্রিয় অতিথি এবং জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল খালেক ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধার, যুবলীগ নেতা ওয়াসিম আক্রাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ছাত্রলীগ নেতা শহিদুর রহমান শাহিনের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন স্কুলের সাবেক শিক্ষার্থী ছাত্রলীগ নেতা নয়ন তালুকদার।

























