ads

শনিবার , ১০ অক্টোবর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে ফাঁসিতে ঝুলে স্কুলছাত্রের আত্মহত্যা

খবর টি পড়েছেন : ২৯৫
ঝিনাইগাতীতে ফাঁসিতে ঝুলে স্কুলছাত্রের আত্মহত্যা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

খোরশেদ আলম, স্টাফ রিপোর্টার, ঝিনাইগাতী ॥ শেরপুরের ঝিনাইগাতীতে ফাঁসিতে ঝুলে মাজহারুল ইসলাম (১৫) নামে এক স্কুলছাত্র আত্মহত্যা করেছে। ১০ অক্টোবর শনিবার ভোরে উপজেলা সদরের কলেজ রোডের বাসায় নিজ ঘরে ঝুলন্ত অবস্থায় ওই ছাত্রের লাশ উদ্ধার করা হয়। মাজহারুল উপজেলা সদর বাজারের ব্যাবসায়ী ছামিউল হকের ছেলে ও স্থানীয় উত্তরণ পাবলিক স্কুলের নবম শ্রেণির ছাত্র। এদিকে শনিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) জাহাঙ্গীর আলম।

Shamol Bangla Ads

পুলিশ ও স্কুলছাত্রের পারিবারিক সূত্রে জানা যায়, ৯ অক্টোবর শুক্রবার রাতে প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে তার রুমে ঘুমিয়ে পড়ে মাজহারুল। তার মা মাজেদা মরিয়ম ফজরের নামাজ পড়ে মাজহারুলকে ডাকাডাকি করলে মাজাহারুল রুমের দরজা খুলছিল না এবং কোন কথাও বলছিল না। ওইসময় তার মায়ের ডাক-চিৎকারে পরিবারের অন্যান্যরা ও আশপাশের লোকজন গিয়ে সিলিং এর উপর দিয়ে রুমে প্রবেশ করে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পায়। পরে খবর পেয়ে ঝিনাইগাতী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাজহারুলের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এদিকে ছেলের পিতার আবেদনের প্রেক্ষিতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতিক্রমে বিনা ময়নাতদন্তেÍ লাশ দাফন করা হয়।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফায়েজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে আইডিয়াল ইসকুল প্রিমিয়ার লীগ ফুটবলে ‘ব্যাচ-২০১৪’ চ্যাম্পিয়ন পরবর্তী সংবাদ শেরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যবসায়ীর মৃত্যু

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads