ads

বৃহস্পতিবার , ৮ অক্টোবর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

৩ দলের ওয়ানডে টুর্নামেন্টের সূচি প্রকাশ

খবর টি পড়েছেন : ১৯৬
৩ দলের ওয়ানডে টুর্নামেন্টের সূচি প্রকাশ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : শ্রীলংকা সফর না হওয়ায় ঘরোয়া ক্রিকেট শুরু করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দেশের মূল ক্রিকেটারদের ৩ ভাগে ভাগ করে হচ্ছে ৩ দলীয় ওয়ানডে টুর্নামেন্ট। মঙ্গলবার ওই টুর্নামেন্টের কথা নিশ্চিত করে দলও ঘোষণা করেছে বিসিবি। । ৮ অক্টোবর বুধবার ঘোষণা করা হয়েছে সূচি। সবগুলো ম্যাচ দুপুর দেড়টায় মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম শুরু হবে।

Shamol Bangla Ads

জানা গেছে, আগামী ১১ অক্টোবর ৩ দলের ওই ওয়ানডে টুর্নামেন্টের প্রথম ম্যাচ মাঠে গড়াবে। সূচি অনুযায়ী, শেষ ম্যাচ তথা ফাইনাল অনুষ্ঠিত হবে ২৩ অক্টোবর। এর আগে প্রতি দল ২ বার করে একে অপরের মুখোমুখি হবে। অর্থাৎ প্রতি দল খেলবে মোট ৪টি করে ম্যাচ। ওই ৪ ম্যাচের মধ্যে দলে থাকা ১৫ জনকেই সুযোগ দিতে হবে।

সূচি অনুযায়ী, ১১ অক্টোবর মাহমুদুল্লাহ রিয়াদের দল মুখোমুখি হবে নাজমুল শান্তর দলের। ১৩ অক্টোবর আবার মাঠে নামবে মাহমুদুল্লাহর দল। এবার তাদের প্রতিপক্ষ তামিমের দল। ১৫ অক্টোবর খেলবে তামিম ও নাজমুল শান্তর একাদশ। এরপর ১৭ অক্টোবর থেকে আবার রিভার্স সূচি।

Shamol Bangla Ads

অর্থাৎ মাহমুদুল্লাহ খেলবেন শান্তর দলের বিপক্ষে। ১৯ অক্টোবর মাহমুদুল্লাহ ও তামিমের দল খেলবে। ২১ অক্টোবর শান্ত ও তামিমের দল খেলার পরে ২৩ অক্টোবর মাঠে গড়াবে ফাইনাল। ওয়ানডে টুর্নামেন্ট শেষে ৫ দল নিয়ে কর্পোরেট টি-২০ ‘র আয়োজন করবে বিসিবি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ৩ দলের টুর্নামেন্টে নামবে তামিম-রিয়াদ-নাজমুলরা পরবর্তী সংবাদ বিশ্বকাপ বাছাই: আর্জেন্টিনার মিশন শুরু শুক্রবার সকালে

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads