ads

বৃহস্পতিবার , ৮ অক্টোবর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিশ্বকাপ বাছাই: আর্জেন্টিনার মিশন শুরু শুক্রবার সকালে

খবর টি পড়েছেন : ১৭৩
বিশ্বকাপ বাছাই: আর্জেন্টিনার মিশন শুরু শুক্রবার সকালে
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

মইনুল হোসেন প্লাবন, স্টাফ রিপোর্টার ॥ করোনা ভাইরাস মহামারীর ধাক্কা কাটিয়ে অবশেষে শুরু হচ্ছে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই ফুটবল। ওই অঞ্চলের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে প্যারাগুয়ে ও পেরু। ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় শুক্রবার ভোর ৪টা ৩০ মিনিটে। এর ১৫ মিনিট পর মুখোমুখি হবে উরুগুয়ে ও চিলি। আর শুক্রবার সকাল ৬টা ১০ মিনিটে মিশন শুরু করবে সর্বকালের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসির আর্জেন্টিনা। ঘরের মাঠ ঐতিহাসিক বোকা জুনিয়র্সের বোমবোনেরা স্টেডিয়ামে আর্জেন্টিনার প্রতিপক্ষ ইকুয়েডর।

Shamol Bangla Ads

জানা যায়, করোনা মহামারীর কারণে দর্শকশূন্য স্টেডিয়ামে খেলতে হবে প্রতিদ্বন্দ্বী ১০ দেশকে। দক্ষিণ আমেরিকায় কোভিড পরিস্থিতি আশাব্যঞ্জক উন্নতি না হওয়ায় দর্শকদের স্টেডিয়ামে প্রবেশের অনুমতি দেয়া হয়নি। তবে মিশন শুরুর আগে হোঁচট খেতে হয়েছে আর্জেন্টিনাকে। কেননা চোটের কারণে দলটি থেকে ছিটকে গেছেন গোলরক্ষক জুয়ান মুসো ও মিডফিল্ডার জিওভানি লো সেলসো। আর্জেন্টাইন ফুটবল ফেডারেশনের অফিসিয়াল ওয়েবসাইটে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
ইতালিয়ান ‘সিরি এ’ লীগে উদিনেসের হয়ে খেলা মুসো অনুশীলনের সময় ডান পায়ের হাঁটুতে চোট পান। আর লো সেলসো বাম উরুর মাংসপেশিতে চোট পান ক্লাব টটেনহ্যাম হটস্পারে থাকার সময়েই। যে কারণে ২ জনই জাতীয় দলের হয়ে অনুশীলন করতে পারেননি। ম্যাচ শুরুর আগ মুহূর্তে চোটের খবরে হতাশা প্রকাশ করেছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। এছাড়া একই কারণে ম্যানচেস্টার সিটির তারকা ফরোয়ার্ড সার্জিও এ্যাগুয়েরোকেও দলে পাননি আর্জেন্টাইন বস।

দেশের জার্সি গায়ে বরাবরই সমালোচনা সইতে হয়েছে মেসিকে। অনেক নাটকীয়তা শেষে তিনি দু’দফা অবসরের পর আবারও দেশের হয়ে খেলছেন। ইকুয়েডরের বিরুদ্ধে ম্যাচেও ভাল করতে মুখিয়ে আছেন বার্সিলোনা সুপারস্টার। তবে অতীত পরিসংখ্যান বলছে, কাজটি মোটেও সহজ হবে না। কেননা দক্ষিণ আমেরিকা অঞ্চলের সব দলই সমীহ জাগানিয়া। ৪ বছর আগে ২০১৮ রাশিয়া বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচেই বুয়েন্স আয়ার্সের রিভারপ্লেট স্টেডিয়ামে ইকুয়েডরের কাছে ২-০ গোলে হেরেছিল আর্জেন্টিনা। এরপর ধারাবাহিক ব্যর্থতায় এক পর্যায়ে বাছাইপর্ব থেকেই বাদ পড়ার শঙ্কা জাগে। শেষ পর্যন্ত ইকুয়েডরের বিরুদ্ধে নিজেদের শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হয়েছিল দিয়াগো ম্যারাডোনার দেশকে। প্রতিপক্ষের মাঠে বাঁচামরার ওই ম্যাচে অবশ্য দুর্দান্ত হ্যাটট্রিক করেছিলেন মেসি। তাতেই রাশিয়া বিশ্বকাপে খেলা নিশ্চিত হয়েছিল আর্জেন্টিনার।

Shamol Bangla Ads

বিশ্বকাপে বাজে খেলা দলটি এখন অনেকটাই পরিবর্তিত। তরুণ কোচ লিওনেল স্কালোনির অধীনে অপেক্ষাকৃত তরুণ দলটি বেশ উজ্জীবিত। জর্জ সাম্পাওলির নেতৃত্বে ৪ বছর আগে রাশিয়ায় কিছুই করতে পারেনি মেসিরা। অবশ্য স্কালোনিও তরুণদের পাশাপাশি মেসির মতই বেশ কিছু অভিজ্ঞ খেলোয়াড়ের ওপর আস্থা রাখছেন।

এ প্রসঙ্গে স্কালোনি বলেন, আমার এই দলে ৭ থেকে ৮জন পুরোনো খেলোয়াড় রয়েছে। যাদের নিয়েই মূল ভরসা করতে হচ্ছে আমাকে। মাত্র ১ দিনের প্রস্তুতিতে তাদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমরা এগিয়ে যেতে চাই।

স্কালোনি বলেন, মেসি তার সঙ্গে দলে দু’জন খেলোয়াড়ের প্রয়োজন অনুভব করেন। যেন সে এ্যাসিস্ট করতে পারে এবং মাঝে মাঝে নিচে নেমে খেলতে পারে। এভাবেই আমরা ২০১৯ কোপা আমেরিকায় সফল হয়েছিলাম। এক্ষেত্রে মেসির সঙ্গে উইঙ্গার হিসেবে সেভিয়ার লুকাস ওকাম্পোসের ওপর নজর দিচ্ছি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ৩ দলের ওয়ানডে টুর্নামেন্টের সূচি প্রকাশ পরবর্তী সংবাদ বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিলের উড়ন্ত সূচনা

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads