স্টাফ রিপোর্টার ॥ শেরপুর জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য এডভোকেট মোঃ মোফাজ্জল হক (৮৫) আর নেই। তিনি ৭ অক্টোবর বুধবার রাত ৩টায় বার্ধক্যজনিত কারণে শহরের খরমপুরস্থ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহে…….রাজেউন)। মৃত্যুকালে তিনি ৪ ছেলে ও ১ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান। তিনি দীর্ঘদিন যাবত খরমপুর জামে মসজিদের সভাপতির দায়িত্বে ছিলেন। তার মৃত্যুতে শহরে শোকের ছায়া নেমে আসে।তার মৃত্যুতে আজ আইনজীবীরা পূর্ণদিবস কার্যবিরতি পালন করায় আদালতের কার্যক্রম বসেনি।

বৃহস্পতিবার বিকেল ৫টায় শহরের তেরাবাজার জামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসা মাঠে মরহুমের নামাজে জানাজা শেষে স্থানীয় চাপাতলী পৌর কবরস্থানে লাশ দাফন করা হয়।
























