মইনুল হোসেন প্লাবন, স্টাফ রিপোর্টার : নারীর প্রতি ধর্ষণ-নিপীড়নসহ সব ধরনের সহিংসতা বন্ধ এবং এসবের সঙ্গে সম্পৃক্ত ও পৃষ্ঠপোষকদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে শেরপুরে ‘আলোক প্রজ্বলন’ কর্মসূচি পালন করেছে ছাত্রলীগ। ৭ অক্টোবর বুধবার সন্ধ্যায় জেলা ছাত্রলীগের উদ্যোগে শহরের রঘুনাথ বাজার নিউমার্কেট পায়রা চত্বর মোড়ে ওই কর্মসূচি পালন করে। ওইসময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব ফখরুল মজিদ খোকন, সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক শামীম হোসেন, জেলা ছাত্রলীগের সভাপতি শোয়েব হাসান, সাধারণ সম্পাদক রেজাউল করিমসহ ছাত্রলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে বক্তারা নারীর প্রতি সহিংসতায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
























