স্টাফ রিপোর্টার ॥ দেশব্যাপী নারী-শিশু নির্যাতন, সহিংসতা ও ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন করেছে শেরপুর জেলা বিএনপি। ৮ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে জেলা বিএনপি কার্যালয়ের সামনে নির্ধারিত মানববন্ধন কর্মসূচি করতে চাইলেও পুলিশী বাধায় পরে জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি মাহমুদুল হক রুবেলের গৃদানারায়ণপুরস্থ বাসায় বিক্ষোভ সমাবেশ করে জেলা বিএনপি।

সেখানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল চৌধুরী প্রমুখ। ওইসময় বিএনপি নেতা প্রভাষক মামুনুর রশীদ পলাশ, অ্যাডভোকেট আব্দুল মান্নান, শফিকুল ইসলাম মাসুদ, আক্রামুজ্জামান রাহাত, আবু রায়হান রূপমসহ জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
























