ads

বুধবার , ৭ অক্টোবর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে ধর্ষণের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ৩০৯
শ্রীবরদীতে ধর্ষণের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ ‘রাজপথে নেমেছি তাই, ধর্ষকদের বিচার চাই’, এ শ্লোগানকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে ধর্ষণের বিরুদ্ধে ও ধর্ষকদের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ৭ অক্টোবর বুধবার সকালে শ্রীবরদী সরকারি কলেজের সামনে সড়কে ফেসবুক গ্রুপ শ্রীবরদী হেল্পলাইনের আয়োজনে বেলা ১২ টা হতে সাড়ে ১২টা পর্যন্ত ওই মানবন্ধন অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

মানববন্ধনে অংশ গ্রহণ করেন বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও স্থানীয় স্কুল-কলেজের শিক্ষার্থীরা। ওইসময় ধর্ষকদের দ্রুত সময়ে সর্বোচ্চ শাস্তির দাবি তুলে বক্তব্য রাখেন শ্রীবরদী হেল্পলাইন গ্রুপের এডমিন রুমান, সানজিদ হাসান, রাকিবুল হাসান রকি, রুহুল আমিন, শারমিন আক্তার শান্তি প্রমুখ। বক্তারা বলেন, সারাদেশে বিভিন্ন সময়ে নারীরা ধর্ষণের শিকার হচ্ছে। ধর্ষকদের দৃষ্টান্তমূলক শস্তি না দেওয়ায় দিনদিন ধর্ষণ বৃদ্ধি পাচ্ছে। তাই সবাইকে সচেতন থাকতে হবে এবং ধর্ষণকারীদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানান। পরে প্রতিবাদের অংশ হিসেবে মানববন্ধনে মুখে আঙ্গুল দিয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সারাদেশে নারী-শিশু নির্যাতন ধর্ষণের প্রতিবাদে শেরপুরে প্রতিবাদী সমাবেশ পরবর্তী সংবাদ সারাদেশে নারী-শিশু নির্যাতন, ধর্ষণের প্রতিবাদে শেরপুরে শিক্ষার্থীদের মানববন্ধন

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads