ads

বুধবার , ৭ অক্টোবর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সারাদেশে নারী-শিশু নির্যাতন ধর্ষণের প্রতিবাদে শেরপুরে প্রতিবাদী সমাবেশ

খবর টি পড়েছেন : ২৪৮
সারাদেশে নারী-শিশু নির্যাতন ধর্ষণের প্রতিবাদে শেরপুরে প্রতিবাদী সমাবেশ
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

ধর্ষণ অপরাধের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড দাবি

স্টাফ রিপোর্টার ॥ দেশের বিভিন্ন এলাকায় নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ ও সহিংসতার প্রতিবাদে শেরপুরে মুখে কালো মাস্ক পড়ে প্রতিবাদী সমাবেশ হয়েছে। ৭ অক্টোবর বুধবার দুপুরে শহরের চকবাজারস্থ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে নাগরিক প্ল্যাটফরম জনউদ্যোগ, মহিলা পরিষদ ও রুরাল ডেভেলপমেন্ট সংস্থা আরডিএস যৌথভাবে ওই সমাবেশের আয়োজন করে। সমাবেশ থেকে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি করা হয়। সেইসাথে অপরাধীদের কেবল গ্রেফতারই নয়, দ্রুতবিচারের মাধ্যমে সাজার রায় কার্যকর করার দাবি জানানো হয়।

Shamol Bangla Ads

জনউদ্যোগ আহ্বায়ক শিক্ষক আবুল কালাম আজাদের সভাপতিত্বে ঘন্টাব্যাপী ওই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জেলা মহিলা পরিষদ, উদীচী, আইইডি, নারী রক্তদান সংস্থা, এসডিডিএফ, এইচআরডি, বর্মণ ছাত্র পরিষদ, সাংবাদিক বিপ্লবী রবি নিয়োগী সভাকক্ষ পরিচালনা পর্ষদ, শেরপুর হেল্পলাইন, রক্তসৈনিক বাংলাদেশ, গ্র্যাজুয়েট ক্লাব, আদিবাসী সমাজ উন্নয়ন সংস্থা, রজীবাসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ নিজ নিজ ব্যানারসহ অংশগ্রহণ করেন। প্রতিবাদ সমাবেশে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন জেলা মানবাধিকার কমিশনের সভাপতি, বিশিষ্ট সমাজসেবী রাজিয়া সামাদ ডালিয়া, জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান নাসরিন রহমান, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, সাবেক ভাইস-চেয়ারম্যান শামীম আরা, জেলা উদীচী সভাপতি অধ্যক্ষ তপন সারোয়ার, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদিকা লুৎফুন্নাহার, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, শিক্ষক নেতা মুহসীন আলী আকন্দ, সংরক্ষিত পৌর কাউন্সিলর মাহমুদা ইয়াসমিন ডলি, নারী নেত্রী আইরীন পারভীন, অ্যাডভোকেট আশরাফুন্নাহার রুবি, পৌর লেডিস ক্লাব সম্পাদিকা আঞ্জুমান আলম লিপি, সাবেক কাউন্সিলর নিরু শামছুন্নাহার নীরা, সিনিয়র সাংবাদিক হাকিম বাবুল, ইমাম হাফেজ শাহীনুর রহমান, এনজিও কর্মী মানিক পাল, শ্রমিক নেতা এরশাদ আলী, বিতার্কিক এসএম ইমতিয়াজ চৌধুরী, ক্ষুদ্র জাতিসত্বার নেতা সুমন্ত বর্মন, মনিন্দ্র চন্দ্র বিশ্বাস মলিন, হিউম্যান রাইটস ডিফেন্ডার লক্ষ্মণ বর্মন, কলেজ শিক্ষার্থী সৌরজিৎ রায়, রজত সাহা অন্তু, স্কুলশিক্ষার্থী তাশফিয়া তারান্নুম তিফা প্রমুখ।
শিক্ষক আবুল কালাম আজাদ বলেন, সারাদেশে অপ্রতিরোধ্য গতিতে নারী-শিশু ধর্ষণ, নির্যাতন ও সহিংসতার ঘটনা বৃদ্ধি পেয়েছে। অনেকক্ষেত্রে অসভ্যতা, বর্বরতার মাত্রা সকল সকল সীমা অতিক্রম করেছে। নিজবাড়ী, ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠান, কর্মক্ষেত্র, বিনোদন কেন্দ্র সকল স্থানেই নারী ও শিশুরা আজ নিরাপত্তাহীন। এক্ষেত্রে রাষ্ট্রীয় নজরদারি ও আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানোর পাশাপাশি এসব বন্ধে পারিবারিক ও সামাজিক সচেতনতা ও প্রতিরোধ গড়ে তুলতে হবে।
নারী উদ্যোক্তা আইরীন পারভীন বলেন, কোনো পরিবারে যাতে ধর্ষক সৃষ্টি হতে না পারে সেজন্য পরিবারের সদস্যদের প্রতি অভিভাবকদের সুদৃষ্টি রাখতে হবে। সামাজিকভাবে ধর্ষকদের প্রতিরোধের জন্য নেতৃস্থানীয়দের হস্তক্ষেপ এবং রাষ্ট্রীয়ভাবে ধর্ষকদের কঠোর শাস্তির ব্যবস্থা গ্রহণ করতে হবে। ধর্ষণের ঘটনার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড করতে হবে। এছাড়া বক্তারা শেরপুরে ইতোমধ্যে সংঘটিত নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ ও সহিংতার ঘটনাগুলোর দ্রুতবিচার নিষ্পত্তিরও দাবি জানান।
সাংবাদিক হাকিম বাবুল বলেন, ধর্ষক, নির্যাতনকারী যেই হোক, তাকে আইনের আওতায় এনে সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে। আশার কথা সিলেটের এমসি কলেজের ঘটনায় সেখানকার আইনজীবীরা ধর্ষকদের পক্ষে না দাঁড়িয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন। ঘটনা জানার পর আইনশৃঙ্খলা বাহিনীও ধর্ষক-নিপীড়কদের দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় নিয়েছেন। নাগরিকদের মাঝেও একটি জাগরণ তৈরী হয়েছে। আমরা মনে করি আইনের শাসন প্রতিষ্ঠা এবং সামাজিক জাগরনের মাধ্যমে ধর্ষণ ও নারী নির্যাতনকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা সম্ভব।

Need Ads
পূর্ববর্তী সংবাদ দেশব্যাপী নারী নির্যাতন, ধর্ষণ ও নিপীড়নের প্রতিবাদে নকলায়… পরবর্তী সংবাদ শ্রীবরদীতে ধর্ষণের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads