ads

মঙ্গলবার , ৬ অক্টোবর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আন্তর্জাতিক সামুদ্রিক কর্তৃপক্ষের সভাপতির দায়িত্বে শেরপুরের কৃতি সন্তান খুরশেদ আলম

খবর টি পড়েছেন : ২৮৪
আন্তর্জাতিক সামুদ্রিক কর্তৃপক্ষের সভাপতির দায়িত্বে শেরপুরের কৃতি সন্তান খুরশেদ আলম
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিট) রিয়ার অ্যাডমিরাল (অব.) মো. খুরশেদ আলম আন্তর্জাতিক সামুদ্রিক কর্তৃপক্ষের (আইএসএ) কাউন্সিলের ২৬তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন। গত রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে ওই তথ্য জানানো হয়েছে। গত ১ অক্টোবর থেকে এটি কার্যকর ধরা হবে বলে জানানো হয়। এ নির্বাচনে সভাপতি নির্বাচিত হওয়া বাংলাদেশের জন্য একটি উল্লেখযোগ্য অর্জন এবং গর্বের বিষয়। খুরশেদ আলম কালা শেরপুরের শ্রীবরদী উপজেলার ভায়াডাঙ্গা এলাকার সন্তান। বাংলাদেশ সমুদ্র নিয়ে গবেষণা করছেন তিনি। তার ঐকান্তিক প্রচেষ্টার ফলে বাংলাদেশ মিয়ানমার সমুদ্রসীমায় ঐতিহাসিক বিজয় অর্জন করে বাংলাদেশ।

Shamol Bangla Ads

আইএসএ ১৯৯৪ সালে সমুদ্রসীমার আইন সম্পর্কিত জাতিসংঘের কনভেনশন অনুসারে প্রতিষ্ঠিত হয়। আইএসএর সদর দপ্তর জামাইকার কিংস্টনে। এটি এমন একটি সংস্থা, যা সমগ্র মানবজাতির সুবিধার জন্য সমুদ্রে খনিজসম্পদ সম্পর্কিত সব কার্যক্রম সংগঠিত এবং নিয়ন্ত্রণ করে। এটি করার ফলে আইসএ’র গভীর সমুদ্রের তীরসংক্রান্ত কার্যক্রম থেকে উদ্ভূত ক্ষতিকারক প্রভাবগুলো থেকে সামুদ্রিক পরিবেশের কার্যকর সুরক্ষা নিশ্চিত করে। উল্লেখ্য, বিগত বছরগুলোতে টানা আইএসএ’র সদস্যরাষ্ট্র হিসেবে রয়েছে বাংলাদেশ। ২০০৯-১২, ২০১৩-১৬ এবং ২০১৭-২০২০ সাল পর্যন্ত টানা সদস্যরাষ্ট্র হিসেবে থাকার পর এবার সভাপতি হিসেবে নির্বাচিত হলো বাংলাদেশ। সেই সঙ্গে ২০২১-২৪ সাল পর্যন্ত আবারও আইএসএ’র সদস্যরাষ্ট্র হিসেবে নিজের অবস্থান তৈরি করে নিয়েছে বাংলাদেশ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে আইএসপিপি-যত্ন প্রকল্পের প্রশিক্ষণ অনুষ্ঠিত পরবর্তী সংবাদ দেশব্যাপী নারী নির্যাতন, ধর্ষণ ও নিপীড়নের প্রতিবাদে নকলায়…

সর্বশেষ - ফিচার

Shamol Bangla Ads
Shamol Bangla Ads