ads

রবিবার , ৪ অক্টোবর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

খবর টি পড়েছেন : ২১৪
শেরপুরে ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। ৪ অক্টোবর রবিবার দুপুরে সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের বয়ড়া পরানপুরে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও জাতীয় পুষ্টি সেবা স্বাস্থ্য অধিদপ্তর ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এর বাস্তবায়নে ওই ক্যাম্পেইনের উদ্বোধন করেন প্রধান অতিথি সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম।

Shamol Bangla Ads

সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোবারক হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শারমিন রহমান অমি ও ভাতশালা ইউপি চেয়ারম্যান নাজমুন্নাহার।
এদিকে শ্রীবরদী উপজেলায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছেন জেলা সিভিল সার্জন ডাঃ একেএম আনওয়ারুর রউফ। ওইসময় সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ আক্রাম হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শেরপুরে এবার ১৩৪৬টি কেন্দ্রে ৬-১১ মাসের ২২ হাজার ৮২৪ জন শিশু ও ১২-৫৯ মাসের ১ লক্ষ ৭৯ হাজার ৭১২ জন শিশুকে ভিটামিন-এ ট্যাবলেট খাওয়ানো হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে ৬ কিলোমিটার রাস্তার জন্য দুর্ভোগে ২০ হাজার… পরবর্তী সংবাদ নকলা পৌর নির্বাচনে মেয়র পদে কে পাচ্ছেন আ’লীগের…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads