ads

রবিবার , ৪ অক্টোবর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জেলা বিএমএ’র সম্পাদকসহ ২ জনের করোনা শনাক্ত ॥ মোট আক্রান্ত ৪৭৭, সুস্থ ৪৫১

খবর টি পড়েছেন : ১৮৩
শেরপুরে জেলা বিএমএ’র সম্পাদকসহ ২ জনের করোনা শনাক্ত ॥ মোট আক্রান্ত ৪৭৭, সুস্থ ৪৫১
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে নতুন করে আরও ২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নতুন শনাক্তদের মধ্যে শেরপুর সদর ও নকলা উপজেলায় একজন করে রয়েছেন। এ নিয়ে ৩ অক্টোবর শনিবার পর্যন্ত জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৪৭৭জন। এই সময়ে সুস্থ হয়েছেন ৪৫১ জন। আর ৯ জনের মৃত্যু হয়েছে।
নতুন শনাক্ত হওয়াদের মধ্যে রয়েছেন জেলা বিএমএ ও স্বাচিপের সাধারণ সম্পাদক শেখ হাসিনা মেডিকেল কলেজ, জামালপুরের সহকারী অধ্যাপক নাদিম হাসান এবং নকলা উপজেলা স্বাস্থ্য বিভাগের সহকারী স্বাস্থ্য পরিদর্শক রেবেকা পারভীন।

Shamol Bangla Ads

সিভিল সার্জন ডাঃ একেএম আনওয়ারুর রউফ জানান, শনিবার পর্যন্ত আক্রান্ত ৪৭৭ জনের মধ্যে শেরপুর সদরে ২৩১, নকলায় ৭৭, নালিতাবাড়ীতে ৮৪, ঝিনাইগাতীতে ৩৯ ও শ্রীবরদী উপজেলায় ৪৬ জন রয়েছেন। তাঁদের মধ্যে ১৪ জন চিকিৎসকসহ ৬৭ জন স্বাস্থ্যকর্মী আর ৪০ জন পুলিশ সদস্য রয়েছেন।
সিভিল সার্জন শেরপুরে করোনার বিস্তার রোধে মাস্ক ব্যবহারসহ কঠোরভাবে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সবাইকে অনুরোধ জানান।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ৯ ড্রেজার ধ্বংস পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে ৬ কিলোমিটার রাস্তার জন্য দুর্ভোগে ২০ হাজার…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads