ads

শনিবার , ৩ অক্টোবর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ৯ ড্রেজার ধ্বংস

খবর টি পড়েছেন : ১৯৬
নালিতাবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ৯ ড্রেজার ধ্বংস
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নালিতাবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলন করার অভিযোগে টাস্কফোর্স অভিযান চালিয়ে শ্যালোচালিত ৯টি ড্রেজার মেশিন ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। ৩ অক্টোবর শনিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজুল আলম মাসুম ওই অভিযান পরিচালনা করেন।

Shamol Bangla Ads

জানা যায়, প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে উপজেলার সীমান্তবর্তী বুরুঙ্গা ব্রিজ, কালাকুমা ভোগাই ব্রিজ ও নিজপাড়া বঙ্গবন্ধু পার্ক এলাকার নিষিদ্ধ সীমানা থেকে কতিপয় বালু ব্যবসায়ী অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে নিজপাড়া এলাকায় অভিযান চালিয়ে ২টি, কালাকুমা ভোগাই ব্রিজ এলাকায় ২টি এবং বুরুঙ্গা ব্রিজ এলাকায় আরও ৫টি মিলে মোট ৯টি শ্যালু মেশিন চালিত ড্রেজার জব্দ করে ধ্বংস করা হয়।
এছাড়াও কালাকুমা এলাকায় ট্রাকের প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় পাপ্পু নামে একজন ড্রাইভারকে ২ হাজার টাকা অর্থদন্ড করা হয়। অভিযানকালে পুলিশ ও ব্যাটালিয়ন আনসার সদস্যরা উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজুল আলম মাসুম বিষয়টি নিশ্চিত করেছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল ॥ খোয়ারপাড় শাপলাচত্বর স্পোর্টিং… পরবর্তী সংবাদ শেরপুরে জেলা বিএমএ’র সম্পাদকসহ ২ জনের করোনা শনাক্ত…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads