ads

সোমবার , ২৮ সেপ্টেম্বর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

খবর টি পড়েছেন : ২২৪
শ্রীবরদীতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ ‘তথ্য অধিকার সংকটের হাতিয়ার -সংকট কালে তথ্য পেলে জনগণের মুক্তি মেলে’ এ প্রতিপাদ্যকে ধারণ করে শ্রীবরদীতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ২৮ সেপ্টেম্বর সোমবার দুপুরে উপজেলা পরিষদের সোমেশ্বরী হলে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তারের সভাপতিত্বে করেন সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম। সভায় তথ্য অধিকার আইনে নানা দিক তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মনজুর আহসান।
উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রহুল আলম তালুকদার, তাতিহাটি ইউপি চেয়ারম্যান আসাদ উল্লাহ বিল্লাল, উপজেলা ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান প্রাঞ্জল এম সাংমা, সাংবাদিক রেজাউল করিম বকুল প্রমুখ। সভায় উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান ও সাংবাদিক রাজনৈতিক নেতৃবৃন্দসহ স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিকস মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে দোয়া ও… পরবর্তী সংবাদ নকলায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে প্রধানমন্ত্রীর ৭৪তম জন্মবার্ষিকী…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads