মইনুল হোসেন প্লাবন, শেরপুর : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠকন্যা স্বাধীন বাংলাদেশের ৭৫ পরবর্তী সময়ে ইতিহাসের সবচেয়ে সফল রাষ্ট্রনায়ক আওয়ামীলীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে স্বাস্থ্য বিধি ও সামাজিক দূরত্ব মেনে শেরপুর পৌর আওয়ামী লীগের উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ সেপ্টেম্বর সোমবার দুপুরে পৌর টাউন হল অডিটোরিয়ামে পৌর আওয়ামী লীগ সভাপতি এডভোকেট আবুল কাশেম (জিপি) এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম।
পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক প্রকাশ দত্তের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মজদুল হক মিনু
পৌরসভার প্যানেল মেয়র আতিউর রহমান মিতুল, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ফখরুল মজিদ খোকন, সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ্ আল মামুন, উপ-দপ্তর সম্পাদক বিনয় সাহা, শহর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হুমায়ুন আহমেদ।
অন্যদিকে, একই স্থানে পৌর আওয়ামী লীগের আয়োজনে শেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপির আশু রোগমুক্তি কামনায় এক বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। মোনাজাত পরিচালনা করেন গৃদ্দানারায়নপুর জামে মসজিদের ইমাম মাওলানা হযরত আলী ।
























