ads

বৃহস্পতিবার , ২৪ সেপ্টেম্বর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে পুরাতন ব্রহ্মপুত্র নদের খনন বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ২৫৩
শেরপুরে পুরাতন ব্রহ্মপুত্র নদের খনন বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার : শেরপুরে পুরাতন ব্রহ্মপুত্র নদের খনন ও খননকৃত বালু-মাটি ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত ওই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব।

Shamol Bangla Ads

স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও প্রকল্প পরিচালক রকিবুল ইসলাম তালুকদার। সভায় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তোফায়েল আহম্মেদ, সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল, কামারেরচর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হাবিবুর রহমান, চরপক্ষীমারী ইউপি চেয়ারম্যান আকবর আলী প্রমুখ।
সভায় বিশেষ অতিথি বিআইডব্লিউটিএর অতিরিক্ত প্রধান প্রকৌশলী রকিবুল ইসলাম তালুকদার বলেন, বিআইডব্লিউটিএ শেরপুর জেলার ব্রহ্মপুত্র নদের ২০ কিলোমিটার অংশের খনন কার্যক্রম শুরু করেছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে সারা বছরের জন্য নদের নাব্যতা উন্নয়ন ও পুনরুদ্ধার হবে। সেইসঙ্গে শুষ্ক মৌসুমে পানির প্রবাহ নিশ্চিত করা, বন্যা ব্যবস্থাপনা ও নদী ভাঙন রোধে কার্যকরী ব্যবস্থা গ্রহণ, পণ্য ও যাত্রীবাহী নৌযানের নির্বিঘ্নে ও নিরাপদ চলাচল নিশ্চিত করা এবং কৃষি ও মৎস্য সম্পদের উন্নয়ন করা সম্ভব হবে।
সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিআইডব্লিউটিএর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে ৫০তম জন্মদিনে ফুলেল শুভেচ্ছায় অভিষিক্ত হলেন আ’লীগ… পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads