ads

বৃহস্পতিবার , ২৪ সেপ্টেম্বর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

খবর টি পড়েছেন : ২৭০
নালিতাবাড়ীতে বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও স্থলবন্দর এলাকার চারআলী বাজার সংলগ্ন ভোগাই নদীর উপর নির্মিত ব্রিজের দ‌ক্ষিণ পা‌র্শ্বে অ‌বৈধভাবে বালু উ‌ত্তোলন করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নজরুল ইসলাম নামে এক বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজুল আলম মাসুমের নেতৃত্বে ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। নজরুল ইসলাম রামচন্দ্রকুড়া ইউনিয়নের কালাকুমা গ্রামের মৃত নুর ইসলামের ছেলে।

Shamol Bangla Ads

নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজুল আলম মাসুম বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলেন। অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ভ্রাম্যমাণ আদালত প‌রিচালনাকালে রামচন্দ্রকুড়া ইউ‌পি চেয়ারম‌্যান খোরশেদ আলম খোকাসহ আইন-শৃঙ্খলা রক্ষাবাহিনীর সদস্যবৃন্দ ও উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে পুরাতন ব্রহ্মপুত্র নদের খনন বিষয়ে মতবিনিময় সভা… পরবর্তী সংবাদ শেরপুরে বিশিষ্ট সমাজসেবী ডালিয়ার ৭৮তম জন্মদিনে রক্তসৈনিকের পক্ষ…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads