স্পোর্টস ডেস্ক ॥ ২০২২ কাতার বিশ্বকাপের বাছাই পর্বের জন্য ৩০ সদস্যের দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। নিষেধাজ্ঞা থেকে ফিরে লিওনেল মেসি আবার দলে ফিরেছেন। তবে অ্যাংহেল ডি মারিয়া ও সার্জিও অ্যাগুয়েরোকে বাদ দিয়ে বিশ্বকাপ বাছাইয়ের ৩০ সদস্যের দল ঘোষণা করেছেন কোচ লিওনেল স্কালোনি। ইনজুরির কারণে অ্যাগুয়েরো ছিটকে পড়লেও উয়েফা চ্যাম্পিয়নস লিগে পিএসজির হয়ে দুর্দান্ত খেলা ডি মারিয়াকে কেন স্কোয়াডে রাখা হয়নি তাতে বিস্মিত অনেকেই।

জানা গেছে, করোনা ভাইরাসের কারণে বিশ্বকাপ বাছাই পর্ব শুরু করতে পারেনি লাতিন আমেরিকার ফুটবল ফেডারেশন। তাই দীর্ঘ ৭ মাস পিছিয়ে গেছে ল্যাটিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপের বাছাইপর্বের সূচি। মার্চে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনার কারণে সব ভেস্তে যায়।
বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে ৮ অক্টোবর ইকুয়েডরের বিরুদ্ধে মাঠে নামছে আর্জেন্টিনা। ৫ দিন পর বিশ্বকাপের বাছাই পর্বের দ্বিতীয় ম্যাচে মেসিদের প্রতিপক্ষ বলিভিয়া। ইকুয়েডর ও বলিভিয়া ম্যাচের জন্য ঘোষিত দলে জায়গা পেয়েছেন আলেজন্দ্র গোমেজ, এমিলিয়ানো মার্টিনেজ, পাওলো দিবালা, জিওভানি সিমিওনে, ক্রিশ্চিয়ান পাভোন, ওতামেন্দিরা। কিন্তু এই দলে জায়গা পাননি অ্যাঞ্জেল ডি মারিয়া ও সার্জিও আগুয়েরোর মতো তারকারা।

এক নজরে বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার ৩০ সদস্যের স্কোয়াড:
গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ (অ্যাস্টন ভিলা), হুয়ান মুসো (উদিনেস), আগুস্তিন মার্চেসিন (পোর্তো)
ডিফেন্ডার: হুয়ান ফয়েথ (টটেনহ্যাম হটস্পার), রেনসো সারাভিয়া (ইন্টারনাসিওনাল), জার্মান পেজ্জেলা (ফিওরেন্টিনা), লিওনার্দো বালের্দি (মার্শেই), নিকোলাস ওটামেন্ডি (ম্যানচেস্টার সিটি), নেহুয়েন পেরেজ (অ্যাটলেটিকো মাদ্রিদ), ওয়াল্টার কান্নেমান (গ্রেমিও), নিকোলাস তালিয়াফিকো (আয়াক্স), মার্কোস আকুনা (সেভিয়া), ফাকুন্দো মেদিনা (লেস)।
মিডফিল্ডার: লেয়ান্দ্রো পারেদেস (পিএসজি), গিদো রদ্রিগেস (বেতিস), রদ্রিগো দে পল (উদিনেস), এজেকুয়েল পালাসিও (বায়ার লেভারকুজেন), জিওভানি লো সেলসো (টটেনহ্যাম হটস্পার), নিকোলাস ডোমিঙ্গেজ (বোলোনা), আলেক্সিস মাক আয়িস্তের (ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওন), আলেজান্দ্রো গেমেস (আটলান্টা)
ফরোয়ার্ড: লিওনেল মেসি (বার্সেলোনা), পাওলো দিবালা (জুভেন্টাস), লুকাস ওকামপোস (সেভিয়া), নিকোলাস গনসালেস (স্টুটগার্ট), হোয়াকিন কোররেয়া (লাৎজিও), লুকাস আলারিও (লেভারকুসেন), লাউতারো মার্টিনেস (ইন্টার মিলান), ভিওভানি সিমেওনে (কাইয়ারি) ও ক্রিশ্চিয়ান পাভোন (লা গ্যালাক্সি)।

























