শ্যামলবাংলা ডেস্ক : প্রায় ২ মাসের ক্রিকেট মহাযজ্ঞ শুরু হয়েছে গতকাল। উদ্বোধনী ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সকে ৫ উইকেটে পরাজিত করে ‘বুড়োদের দল’ খ্যাত চেন্নাই সুপার কিংস। দ্বিতীয় দিনে আজ দিল্লি ক্যাপিটালস এবং কিংস ইলেভেন পাঞ্জাব একে অন্যের মুখোমুখি হবে। দুবাইতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।

মরুর বুকের অপরিচিত কন্ডিশনই দুই দলের ক্রিকেটারদের জন্য প্রধান বাধা হয়ে দাঁড়াতে পারে। তবুও সব বাধাকে পায়ে ঠেলে নিজেদের প্রথম ম্যাচ জিতবে চাইবে তারা। শক্তির বিচারে প্রায় কাছাকাছিই আছে দিল্লি-পাঞ্জাব। তাই হাড্ডাহাড্ডি লড়াই দেখার অপেক্ষায় ফ্যানরা।
ভারতের রাজধানী শহরের দলটি সাজানো কাগিসো রাবাদা, শেমরন হেটমায়ার, অ্যালেক্স ক্যারি, সন্দীপ লামিচানে, শিখর ধাওয়ান, রবিচন্দন অশ্বিন, রিশব পান্তদের নিয়ে। আছে ইশান্ত শর্মা, শ্রেয়াস আয়ার, পৃথ্বী শদের মতো পরীক্ষিত ক্রিকেটাররাও।

অন্যদিকে, দেশি-বিদেশি মিলে ভালো কম্বিনেশন করেছে পাঞ্জাব। দলে আছে গ্ল্যান ম্যাক্সওয়েল, নিকোলাস পুরান, ক্রিস জর্ডান, মুজিব উর রহমানরা। দেশিদের মধ্যে আছে লোকেশ রাহুল, মায়াঙ্ক আগারওয়াল, মোহাম্মদ সামি, দীপক হুদা, কৃষ্ণাপ্পা গৌতম, সরফরাজ খানদের মতো ক্রিকেটাররা।
২ দলের সম্ভ্যাব্য একাদশ-
দিল্লি ক্যাপিটালস: শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), শিখর ধাওয়ান, শিমরন হেটমায়ার, ঋশভ পান্ত (উইকেটরক্ষক), অ্যালেক্স ক্যারি, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, সন্দীপ লামিচানে, ইশান্ত শর্মা, পৃথ্বী শ, কাগিসো রাবাদা।
কিংস ইলেভেন পাঞ্জাব: লোকেশ রাহুল (অধিনায়ক), মায়াঙ্ক আগারওয়াল, নিকোলাস পুরান, গ্লেন ম্যাক্সওয়েল, সরফরাজ খান, দীপক হুদা, কৃষ্ণাপ্পা গৌতম, ক্রিস জর্ডান, রবি বিশ্বনী, মুজিব উর রহমান, মোহাম্মদ সামি।

























