ads

শনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে ইয়াবা ও গাঁজাসহ সহোদর ২ ভাই আটক

খবর টি পড়েছেন : ১৮৭
শ্রীবরদীতে ইয়াবা ও গাঁজাসহ সহোদর ২ ভাই আটক
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার, শ্রীবরদী ॥ শেরপুরের শ্রীবরদীতে ১ হাজার ৪০৫ পিচ ইয়াবা ট্যাবলেট ও ২ কেজি গাঁজাসহ সাইফুল ইসলাম ওরফে আলেক (২২) ও আল আমিন (২৪) নামে সহোদর ২ ভাইকে আটক করেছে পুলিশ। ১৯ সেপ্টেম্বর শনিবার ভোরে উপজেলার সিংগাবরুনা ইউনিয়নের কুমারগাতী এলাকা থেকে তাদের আটক করা হয়। ধৃত ২ সহোদর স্থানীয় আবুল কালামের ছেলে। শনিবার দুপুরে মাদক আইনের মামলাসহ তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। দুপুরে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে ওইসব তথ্য নিশ্চিত করেছেন শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ বিল্লাল হোসেন।

Shamol Bangla Ads

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, শনিবার ভোর ৪টার দিকে শ্রীবরদী উপজেলার সিংগাবরুনা ইউনিয়নের কুমারগাতী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন তালুকদারের নেতৃত্বে এসআই আজিজুল হাসান ও এএসআই ছামিউল হক সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক ব্যবসায়ী আলেক ও আল আমিনের বাড়িতে অভিযান চালান। ওইসময় আলেকের ঘরের খাটের নিচ থেকে লুঙ্গি দিয়ে পেচানো ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সহোদর ভাই আল আমিনকে আটক করা হয়। ওইসময় ধৃত আল আমিনের দেওয়া তথ্যের ভিত্তিতে নিজ ঘরের শোকেসের ড্রয়ার থেকে ১ হাজার ৪০৫ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। ওই ঘটনায় তাদের বিরুদ্ধে শ্রীবরদী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক ২টি মামলা দায়ের হয়েছে।
প্রেস ব্রিফিংয়ে অন্যান্যের মধ্যে সিনিয়র সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) জাহাঙ্গীর আলম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন তালুকদারসহ ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নিকলী ভ্রমণে যাবার পথে পিকআপ-মাইক্রো সংঘর্ষে শ্রীবরদীর বাবা-ছেলে… পরবর্তী সংবাদ শেরপুরে প্রবীণ আইনজীবী মুনির আর নেই

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads