ads

শনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নিকলী ভ্রমণে যাবার পথে পিকআপ-মাইক্রো সংঘর্ষে শ্রীবরদীর বাবা-ছেলে নিহত, আহত ১২

খবর টি পড়েছেন : ৩২৯
নিকলী ভ্রমণে যাবার পথে পিকআপ-মাইক্রো সংঘর্ষে শ্রীবরদীর বাবা-ছেলে নিহত, আহত ১২
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : শেরপুরের শ্রীবরদী থেকে কিশোরগঞ্জের নিকলী হাওরে ভ্রমণে যাওয়ার পথে ময়মনসিংহের নান্দাইলে পিকআপ-মাইক্রোবাস সংঘর্ষে বাবা-ছেলে নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১২ জন। নিহতরা হলেন তুরান (৫) , ফাহাদ আলম (৩২)। তাদের বাড়ি শ্রীবরদী উপজেলায়। ১৯ সেপ্টেম্বর শনিবার সকাল পৌনে ১০টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের উপজেলার ডাংরী নামক স্থানে ওই ঘটনা ঘটে।

Shamol Bangla Ads

ফায়ার সার্ভিসের টিম লিডার আব্দুল মালেক বিষয়টি নিশ্চিত করে বলেন, শেরপুর থেকে কিশোরগঞ্জের নিকলী হাওরে ভ্রমণে যাওয়ার পথে মাইক্রোবাসটি নান্দাইলের ডাংরী নামক স্থানে ময়মনসিংহগামী একটি পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তুরান ফাহাদ নামের শিশুটির মৃত্যু হয়। গুরুতর ফাহাদ আলমকে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। তিনি আরও বলেন, ওই ঘটনায় আহত ৭ জনকে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও বাকি ৫ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পিকআপটি জব্দ করা সম্ভব হলেও চালক পালিয়েছে বলেও জানান তিনি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত পরবর্তী সংবাদ শ্রীবরদীতে ইয়াবা ও গাঁজাসহ সহোদর ২ ভাই আটক

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads