ads

বৃহস্পতিবার , ১৭ সেপ্টেম্বর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে ঝড়ে বসতঘর বিধ্বস্ত

খবর টি পড়েছেন : ১৫৬
শ্রীবরদীতে ঝড়ে বসতঘর বিধ্বস্ত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার, শ্রীবরদী ॥ শেরপুরের শ্রীবরদীতে আকস্মিক ঝড়ে কয়েকটি বসতঘর বিধ্বস্ত হয়েছে। ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে উপজেলার তাতিহাটী ইউনিয়নের চককাউরিয়া গ্রামে ওই ঘটনা ঘটে।

Shamol Bangla Ads

জানা যায়, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে হঠাৎ ওই এলাকায় বৃষ্টির সাথে দমকা হাওয়া ও ঝড় বয়ে যায়। ওইসময় চককাউরিয়া গ্রামের মৃত সাইফুল ইসলামের ছেলে সুজা মিয়ার (৪৫) দু’টি বসতঘর, সুরুজ মিয়ার ছেলে শহিদুল্লাহর (৩৫) ১টি ও আবেদীন মিয়ার ১টি বসতঘরের চাল আংশিক বিধ্বস্ত হয়। ওই ঘটনার পর থেকে খোলা আকাশের নিচে অবস্থান ক্ষতিগ্রস্ত পরিবাররা। বিকেলে সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা আক্তার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন তালুকদার ঘটনাস্থল পরিদর্শন করেন। ওই সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সুজা মিয়াকে ১০ হাজার ও শহিদুল্লাহকে ৫ হাজার টাকা নগদ অর্থ ও প্রত্যেক পরিবারকে খাদ্য সহায়তাসহ প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা আক্তার বলেন, নগদ অর্থ ও খাদ্য সহায়তা, চিকিৎসা ছাড়াও জরুরি ভিত্তিতে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন বিতরণের ব্যবস্থা করা হয়। যাতে ক্ষতিগ্রন্ত পরিবার দ্রুত তাদের বসতঘর নির্মাণ করতে পারে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ পৌর নির্বাচন ॥ শেরপুরে আ’লীগ-বিএনপিতে মেয়র পদে প্রার্থীর… পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে পাহাড়ি ঢলে উপজেলা সদরসহ ৪ ইউনিয়ন প্লাবিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads