শ্রীবরদীতে সাপের কামড়ে শিশুর মৃত্যু

খবর টি পড়েছেন : ২১৯
শ্রীবরদীতে সাপের কামড়ে শিশুর মৃত্যু
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের শ্রীবরদীতে সাপের কামড়ে মাহিন (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ১৩ সেপ্টেম্বর রবিবার দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত মাহিন উপজেলার ভেলুয়া ইউনিয়নের ঢনঢনিয়া গ্রামের মোয়াজ্জেনের ছেলে।

Shamol Bangla Ads

এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাতে বসতঘরে ঘুমায় মাহিন। ওইসময় মশারির ভেতরে থাকা একটি বিষধর সাপ তার পায়ে ছোঁবল দেয়। মাহিনের চিৎকার শুনে পরিবারের লোকজন রাতেই তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। পরে তার অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রবিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভেলুয়া ইউনিয়নের ইউপি সদস্য লুৎফর রহমান বলেন, রাতে নিজ ঘরে বিষধর সাপ মাহিনকে ছোবল দেয়। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে জমি নিয়ে সংঘর্ষে আহত নারীর মৃত্যু পরবর্তী সংবাদ শেরপুরে ভিডিও কনফারেন্সে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads