ads

রবিবার , ১৩ সেপ্টেম্বর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিএনপির মিথ্যাচারে কান না দিয়ে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী : মির্জা আজম

খবর টি পড়েছেন : ২৫৪
বিএনপির মিথ্যাচারে কান না দিয়ে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী : মির্জা আজম
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

জামালপুর প্রতিনিধি : আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি বলেছেন, বঙ্গবন্ধুর আদর্শ আর মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী দল আওয়ামী লীগ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে, যার নেতৃত্ব দিচ্ছেন দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএনপি যখন দেশের মানুষের কাছে মিথ্যাচারে ব্যস্ত থাকে, তখন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেসব মিথ্যাচারে কান না দিয়ে বাংলাদেশের উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছেন, মধ্যম আয়ের দেশে পরিণত করেছেন। ১৩ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যায় জামালপুর পৌর আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যকালে মির্জা আজম ওইসব কথা বলেন।

Shamol Bangla Ads

তিনি আরও বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যেভাবে উন্নয়নের অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে অচিরেই আমরা উন্নত দেশে পরিণত হবো। শেখ হাসিনার এই উন্নয়ন অগ্রযাত্রায় আমাদের তৃণমুল নেতা-কর্মীদেরও ভূমিকা রাখতে হবে। উন্নয়ন অগ্রযাত্রায় বাধাগ্রস্তকারী দুর্নীতিবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এবং সাধারণ মানুষের কাছে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের সকল উন্নয়ন কর্মকান্ড তুলে ধরতে হবে, যাতে কেউ তাদের আওয়ামী লীগের উন্নয়ন বিষয়ে বিভ্রান্ত করতে না পারে।
জামালপুরে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আয়োজিত বিশেষ বর্ধিত সভায় পৌর আওয়ামী লীগের সভাপতি মাছুম রেজা রহিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চৌধুরী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ প্রমুখ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বঙ্গবন্ধুর আরেক খুনিকে মুজিববর্ষেই ফেরানোর আশা পরবর্তী সংবাদ বঙ্গবন্ধুকন্যা শেখ রেহানার ৬৫তম জন্মদিন আজ

সর্বশেষ - ময়মনসিংহ বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads