ads

বৃহস্পতিবার , ১০ সেপ্টেম্বর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

উন্নত চিকিৎসার জন্য রবিবার সিঙ্গাপুর যাবেন ফারুক

খবর টি পড়েছেন : ২৬১
উন্নত চিকিৎসার জন্য রবিবার সিঙ্গাপুর যাবেন ফারুক
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : গত এক মাস ধরে জ্বরে ভুগছেন অভিনেতা ও ঢাকা- ১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক। এখন উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন তিনি। আগামী রবিবার তিনি সিঙ্গাপুরের উদ্দেশ্যে যাত্রা করবেন বলে জানা গেছে। কিংবদন্তি এই অভিনেতা গত ১৮ আগস্ট রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। ধারণা করা হচ্ছিল, তিনি করোনায় আক্রান্ত। তবে বেশ কয়েক দফায় করোনা টেস্টের রেজাল্ট নেগেটিভ এসেছে তার। তখন বেশ কয়েক দিন হাসপাতালে চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হওয়ায় গত ২৬ আগস্ট বাসায় ফিরেন তিনি।

Shamol Bangla Ads

ফের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত ৩১ আগস্ট তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। এবারও করোনা ফল নেগেটিভ আসে তার। পাশাপাশি টাইফয়েড, ডেঙ্গু, ম্যালেরিয়ার নমুনাও পরীক্ষা করা হয়। সবকিছুর ফলাফল নেগেটিভ আসে।
ইউনাইটেড হাসপাতালে বেশ কয়েক দিন চিকিৎসা নিয়েও তার শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। এরপর তাকে গত ৫ সেপ্টেম্বর এভারকেয়ার হাসপাতালে ( আগের অ্যাপোলো) স্থানান্তর করা হয়।
৯ সেপ্টেম্বর এভারকেয়ারে ফারুকের শারীরিক অবস্থার পর্যবেক্ষণের জন্য চিকিৎসকদের এক বোর্ড মিটিং হয়। তাদের ধারণা এই অভিনেতা টিভিরোগে ভুগছেন। তবে এ বিষয়ে এখনও নিশ্চিত হতে পারেনি তারা। নিশ্চিত হতে দরকার আরও কিছু টেস্ট। এই টেস্টগুলো সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে করাবেন ফারুক।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সুশান্ত হত্যা : কারাগারে প্রেমিকা রিয়া চক্রবর্তী পরবর্তী সংবাদ অস্ট্রেলিয়ায় স্থায়ী হচ্ছেন নুসরাত ফারিয়া

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads