ads

রবিবার , ১৩ সেপ্টেম্বর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

অস্ট্রেলিয়ায় স্থায়ী হচ্ছেন নুসরাত ফারিয়া

খবর টি পড়েছেন : ২৬৩
অস্ট্রেলিয়ায় স্থায়ী হচ্ছেন নুসরাত ফারিয়া
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

বিনোদন ডেস্ক : অনেকদিন ধরেই পর্দায় নেই অভিনেত্রী ও উপস্থাপিকা নুসরাত ফারিয়া। তবে হাতে বেশ কিছু সিনেমার কাজ থাকলেও করোনার কারণে পর্দায় দেখা মিলছে না তার। এরইমধ্যে জানা গেলো দেশ ছেড়ে সুদূর অস্ট্রেলিয়ায় স্থায়ী হতে যাচ্ছেন জনপ্রিয় এই চিত্রনায়িকা। ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া সম্প্রতি এমন খবরই প্রকাশ করেছে।

Shamol Bangla Ads

জানা গেছে, ৭ বছরের প্রেম শেষে গেল মার্চ মাসে প্রেমিক রনি রিয়াদ রশিদের সঙ্গে বাগদান সেরেছেন এই নায়িকা। সবকিছু ঠিক থাকলে আসছে ডিসেম্বরেই জাঁকজমক আয়োজনের মধ্য দিয়ে বিয়ের পিঁড়িতে বসবেন তিনি। আর বিয়ের পরই স্থায়ী হবেন অস্ট্রেলিয়ায়। টাইমস অব ইন্ডিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে ওই কথাই জানালেন ফারিয়া। সেই সাক্ষাৎকারে তিনি বলেন, ‘পরিকল্পনা রয়েছে ডিসেম্বরের শেষের দিকে বিয়ে করার। আশা করি সেসময় করোনা পরিস্থিতি ভালো হয়ে উঠবে। আমরা তার পরে অস্ট্রেলিয়ায় স্থায়ী হওয়ার কথা ভাবছি।’ অস্ট্রেলিয়া যাওয়ার বিষয়ে জানালেও এরপর শোবিজে কাজ করবেন কি না সেই বিষয়ে কিছু জানাননি তিনি।

এরমধ্যে অনেককেই দেখা গিয়েছে বিয়ে করে শোবিজে অনিয়মিত হয়ে পড়েছেন কিংবা শোবিজ ছেড়েছেন। অনেকে আবার হারিয়েও গিয়েছেন। অনেকে দেশের বাইরে স্থায়ী হয়ে সংসার ধর্মে মন দিয়েছেন। নুসরাত ফারিয়ার ভবিষ্যত কি সেটা হয়তো সময়ই বলে দেবে!

Shamol Bangla Ads

১৯৯৩ সালের ৮ সেপ্টেম্বর চট্টগ্রামে জন্মগ্রহণ করেন নুসরাত ফারিয়া। আর জে হিসেবে শোবিজে পথ চলা শুরু করেন। এরপর তাকে দেখা গেছে উপস্থাপনায়, মডেলিংয়ে। তবে নিজেকে তিনি জনপ্রিয় করে তুলেন জাজ মাল্টিমিডিয়ার সিনেমার মাধ্যমে বড় পর্দায় পথচলা শুরু করে। ঢাকার পাশাপাশি কলকাতাতেও বেশ কিছু সিনেমার মাধ্যমে পরিচিতি পেয়েছেন তিনি।

বর্তমানে তার হাতে রয়েছে ‘ভয়’ নামে কলকাতার একটি ছবি। খুব দ্রুতই রাজা চন্দের সে সিনেমার শুটিংয়ে অংশ নিতে সড়কপথে দেশ ছাড়বেন এই অভিনেত্রী। এছাড়াও দেশে রয়েছে অপারেশন সুন্দরবন ও ঢাকা ২০৪০ নামের দুটি ছবি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ উন্নত চিকিৎসার জন্য রবিবার সিঙ্গাপুর যাবেন ফারুক পরবর্তী সংবাদ ঢাকাই সিনেমার নবাব আনোয়ার হোসেনকে হারানোর ৭ বছর

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads