ads

বুধবার , ৯ সেপ্টেম্বর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সুশান্ত হত্যা : কারাগারে প্রেমিকা রিয়া চক্রবর্তী

খবর টি পড়েছেন : ২১৫
সুশান্ত হত্যা : কারাগারে প্রেমিকা রিয়া চক্রবর্তী
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : সুশান্ত সিং রাজপুতের হত্যার ঘটনায় গ্রেফতার হয়েছেন তার প্রেমিকা রিয়া চক্রবর্তী। মঙ্গলবার ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) তাকে মাদক মামলায় গ্রেফতার দেখায়। রাতে তিনি এনসিবির হেফাজতে ছিলেন। ৯ সেপ্টেম্বর বুধবার সকালে তাকে বাইকুল্লা নারী কারাগারে পাঠানো হয়েছে।

Shamol Bangla Ads

ইন্ডিয়া টিভির অনলাইন সংস্করণের খবরে বলা হয়েছে, মঙ্গলবার রিয়ার জামিন আবেদন নাকচ করে ১৪ দিনের কারাবাসে পাঠান মুম্বাইয়ের একটি আদালত। বুধবার রিয়ার আইনজীবীরা জামিনের আবেদন করেন। এনডিপিএস অ্যাক্টের ৬৭ নম্বর ধারায় রিয়া নিজের সব দোষ স্বীকার করেছেন বলে বিভিন্ন গণ্যমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।

এনসিবির হাতে গ্রেফতার হওয়ার পর ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতে নেয়া হয় অভিনেত্রীকে। ফলে আগামী ২২ সেপ্টেম্বর পর্যন্ত রিয়াকে জেলেই থাকতে হবে বলে জানা যায়। এর মধ্যে রিয়া জামিনের আবেদন করতে পারবেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ এবার গঠিত হলো কণ্ঠশিল্পী পরিষদ পরবর্তী সংবাদ উন্নত চিকিৎসার জন্য রবিবার সিঙ্গাপুর যাবেন ফারুক

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads