ads

সোমবার , ৭ সেপ্টেম্বর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর জেলা স্কাউটসের কমিশনার জিয়াউল ইসলাম, সম্পাদক রফিকুল ইসলাম

খবর টি পড়েছেন : ২১৭
শেরপুর জেলা স্কাউটসের কমিশনার জিয়াউল ইসলাম, সম্পাদক রফিকুল ইসলাম
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ স্কাউটস শেরপুর জেলা শাখার ত্রি-বার্ষিক কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ৭ সেপ্টেম্বর সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় জেলা প্রশাসক আনার কলি মাহবুবের সভাপতিত্বে ভার্চুয়াল আলোচনা সভা শেষে জেলা স্কাউটস শেরপুর জেলার ত্রি-বার্ষিক কাউন্সিল নির্বাচনে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলামকে কমিশনার ও নবীনগর আদর্শ বিদ্যাপীঠ’র প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলামকে সম্পাদক নির্বাচিত করা হয়।
ভার্চুয়াল আলোচনা সভায় সকলের সর্ব সম্মতিক্রমে নির্বাচিত অন্যান্য কর্মকর্তারা হলেন, সহ-সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওয়ালীউল হাসান, জেলা শিক্ষা অফিসার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, জি কে পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মঞ্জুরুল ইসলাম, উত্তরা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোহসীন আলী আকন্দ, যুগ্ম সম্পাদক হেরুয়া বালুঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সোলাইমান কবির, কোষাধ্যক্ষ নালিতাবাড়ী উপজেলার তারাগঞ্জ ফাজিল মাদ্রাসার সহকারি শিক্ষক মোঃ মাসুদ করিম।

Shamol Bangla Ads

উল্লেখ্য, কমিশনার এটিএম জিয়াউল ইসলাম ও সম্পাদক রফিকুল ইসলাম দ্বিতীয়বারের মত নির্বাচিত হলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ী সীমান্তে বন্যহাতির মৃতদেহ উদ্ধার পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে দুর্নীতি অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ দুই ইউপি সদস্য…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads