ads

সোমবার , ৭ সেপ্টেম্বর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ী সীমান্তে বন্যহাতির মৃতদেহ উদ্ধার

খবর টি পড়েছেন : ২০৩
নালিতাবাড়ী সীমান্তে বন্যহাতির মৃতদেহ উদ্ধার
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে একটি বিশাল মাদি হাতির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ৭ সেপ্টেম্বর সোমবার সকালে উপজেলার দাওধারা-কাটাবাড়ি মৌজায় সীমান্তের কাটাবাড়ি এলাকা থেকে ওই বন্যহাতির মৃতদেহ উদ্ধার করে বনবিভাগের কর্মীরা।
বন বিভাগ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার ভোরে নালিতাবাড়ী উপজেলার ভারত সীমান্তঘেঁষা কাটাবাড়ি এলাকার জনৈক আব্দুস সাত্তারের বাগান সংলগ্ন এলাকায় হাতিটিকে পড়ে থাকতে দেখে বন বিভাগকে খবর দেয় স্থানীয়রা। পরে বনবিভাগের লোকজন ঘটনাস্থল পরিদর্শন করে। এলাকার বাসিন্দারা জানান, হাতির শরীরের বামপাশে একটি ক্ষত রয়েছে। ক্ষত দেখে মনে হয় হাতিটিকে মারা হয়েছে। তবে বনবিভাগের কর্মকর্তারা বলছেন, হাতিটি বয়স্ক। সম্ভবত অসুস্থ হয়ে হাতিটি মারা গেছে। এদিকে দুপুরে প্রাণী সম্পদ বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে হাতির মৃতদেহের ময়নাতদন্ত করেন। পরে হাতিটিকে সেখানেই মাটিচাপা দেওয়া হয়।

Shamol Bangla Ads

নালিতাবাড়ী উপজেলার উপ-সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা মইনউদ্দিন বলেন, হাতিটির বয়স ৬০-৬৫ বছর। লম্বা ১০ ফিট, বুকের প্রস্থ ১৬ ফিট, এর উচ্চতা ৯ ফিট। তিনি বলেন, দেখে মনে হয়েছে বয়সজনিত কারণে এটি অসুস্থ হয়ে মারা গেছে। মৃত্যুটি স্বাভাবিক। গায়ের ক্ষত সর্ম্পকে তিনি বলেন, হাতিটির গায়ে হার্নিয়া জাতীয় কিছু একটা ছিল। ওটিকেই অনেকে ক্ষত বলেছেন। আসলে পাহাড়ি এলাকায় বিচরণের কারণে হাতির গায়ে দাগ ছিল।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে বজ্রপাতে কৃষিশ্রমিক নিহত পরবর্তী সংবাদ শেরপুর জেলা স্কাউটসের কমিশনার জিয়াউল ইসলাম, সম্পাদক রফিকুল…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads