ads

সোমবার , ৭ সেপ্টেম্বর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কুতিনহোকে আর ধারে ছাড়ছে না বার্সা

খবর টি পড়েছেন : ১৫৮
কুতিনহোকে আর ধারে ছাড়ছে না বার্সা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : বায়ার্ন মিউনিখকে ট্রেবল জিতিয়ে ফিরেছেন বার্সেলোনার দামি ফুটবলার ফিলিপে কুতিনহো। বায়ার্নেও অবশ্য সেরা ছন্দে ছিলেন না কুতিনহো। বেঞ্চে কেটেছে বেশ কিছু সময়। তবে দলে সুযোগ পেলেই নিজের সেরাটা দিয়েছেন ব্রাজিলের সাবেক এই লিভারপুল তারকা।

Shamol Bangla Ads

জার্মান জায়ান্টদের হয়ে ধারের মেয়াদ শেষ করে ক্যাম্প ন্যুতে ফিরেছেন কুতিনহো। তাকে নিয়ে বার্সার নতুন কোচ রোনাল্ড কোম্যানের আলাদা পরিকল্পনা আছে। কুতিনহোর তাই আসছে মৌসুমে বার্সাতেই থেকে যাওয়ার সম্ভাবনা বেশি। সেই পালেই হাওয়া দিয়েছে বার্সা। জানিয়ে দিয়েছে, আর যাই হোক- কুতিনহোকে আর ধারে ছাড়বে না তারা। হয় তাকে কিনতে হবে নয়তো বার্সাতেই থাকবেন ব্রাজিলের প্লে মেকার। তাকে অবশ্য কেনার লড়াইয়ে ছিল বেশ কিছু দল। তার মধ্যে অন্যতম বায়ার্ন মিউনিখ, এভারটন, আর্সেনাল এবং টটেনহ্যাম। তবে কুতিনহোর দাম বেশি হওয়ায় সরে এসেছে তারা।

এখনও অবশ্য ধারে তাকে আর্সেনাল, টটেনহ্যাম দলে নিতে চায় বলেই খবর। তবে বার্সা আর তাকে ধারে ছাড়বে না। বার্সা বেশ কিছু সিনিয়র ফুটবলারকে চলতি মৌসুমে ছেড়ে দিচ্ছে। রাকিটিচ, সুয়ারেজরা আছেন ওই তালিকায়। আবার মাঝমাঠে বুসকেটস-ডি জং নেই সেরা ছন্দে। রিকি পুচ-পেদ্রিরা একটু বেশিই তরুণ। কুতিনহোকে তাই ধরে রাখার পক্ষে কোম্যান। এর আগে বার্সা কোচ এরনেস্তো ভালভার্দে কুতিনহোকে উইঙ্গার হিসেবে খেলানোয় নিজের সেরাটা দিতে পারেননি তিনি। কোম্যান মাঝমাঠেই খেলাতে চান কুতিনহোকে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ যে কারণে ফাঁকা স্টেডিয়ামে খেলে খুশি ওয়ার্নার পরবর্তী সংবাদ এবার করোনা আক্রান্ত হলেন এমবাপ্পে

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads