শ্রীবরদীতে এসিড নিক্ষেপ মামলার সাক্ষীকে গাছে বেঁধে পেটালো আসামি পক্ষের লোকেরা

খবর টি পড়েছেন : ২৯৩
শ্রীবরদীতে এসিড নিক্ষেপ মামলার সাক্ষীকে গাছে বেঁধে পেটালো আসামি পক্ষের লোকেরা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

খোরশেদ আলম, ঝিনাইগাতী ॥ শেরপুরের শ্রীবরদীতে এসিড নিক্ষেপ মামলার সাক্ষী ফিলু মিয়া (৪০)কে গাছে বেধে পিটিয়েছে আসামী পক্ষের লোকেরা। ৫ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যায় উপজেলার সিংগাবরুনা ইউনিয়নের পশ্চিম কর্নঝোড়া গ্রামে ওই ঘটনা ঘটে। ফিলু মিয়া ওই গ্রামের জাফর আলীর ছেলে। ওই ঘটনায় ৭ জনকে আসামি করে শ্রীবরদী থানায় একটি মামলা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেফতার করেছে। এদিকে রবিবার সকালে সিনিয়র সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) জাহাঙ্গীর আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Shamol Bangla Ads

পুলিশ ও স্থানীয়রা জানান, গত প্রায় ৩ মাস পুর্বে প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় একই গ্রামের নুর মোহাম্মদের ছেলে মোহাম্মদ আলী স্থানীয় ফিলু মিয়ার ভাগ্নির শরীরে এসিড নিক্ষেপ করে। ওই ঘটনায় মোহাম্মদ আলীকে আসামি করে আদালতে একটি নালিশী মামলা দায়ের হয়। শনিবার বিকেলে থানা পুলিশ মোহাম্মদ আলীকে গ্রেফতার করে। ওই ঘটনার পরদিন শনিবার সন্ধ্যায় মোহাম্মদ আলীর লোকজন মামলার সাক্ষী ফিলু মিয়াকে রাস্তা থেকে তুলে তাদের বাড়িতে নিয়ে গাছে বেঁধে অমানসিক নির্যাতন চালায়। এতে ফিলু মিয়া গুরুতরভাবে আহত হয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফিলু মিয়াকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ ব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন তালুকদার বলেন, ঘটনার সাথে জড়িত ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্যদের গ্রেফতারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে আরও ২ জনের করোনা শনাক্ত ॥ মোট… পরবর্তী সংবাদ নকলায় আসামিকে হ্যান্ডকাপের বদল ফুল দিল পুলিশ!

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads