নকলায় আসামিকে হ্যান্ডকাপের বদল ফুল দিল পুলিশ!

খবর টি পড়েছেন : ২৫৩
নকলায় আসামিকে হ্যান্ডকাপের বদল ফুল দিল পুলিশ!
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ মামলার আসামিকে সাধারণত হাতে হ্যান্ডকাপ পড়িয়েই আদালতে সোপর্দ করে পুলিশ। কিন্তু হ্যান্ডকাপের বদলে আসামির হাতে তুলে দেওয়া হলো গোলাপ ফুল। আসামিরাও হ্যান্ডকাপের বদলে ফুল উপহার পেয়ে যারপরনাই বিস্মিত। হ্যন্ডকাপের বদলে আসামীর হাতে ফুল তুলে দিয়ে এক ব্যতিক্রম দৃষ্টান্ত স্থাপন করেছে শেরপুরের নকলার চন্দ্রকোনা তদন্ত কেন্দ্রের পুলিশ। ৬ সেপ্টেম্বর রবিবার দুপুরে ওই ঘটনা ঘটে।

Shamol Bangla Ads

জানা যায়, নকলা উপজেলার বন্দটেকি গ্রামের আব্দুর রাজ্জাক এবং তার ছেলে সোলে আহম্মেদ প্রতিবেশীদের সাথে জমি নিয়ে মারপিটের মামলার আসামি হিসেবে আদালত থেকে তাদের নামে গ্রেফতারি পরোয়ানা জারী হয়। গ্রেফতারি পরোয়ানাটি তামিলের জন্য কয়েকদিন আগে চন্দ্রকোনা পুলিশ তদন্ত কেন্দ্রে পাঠানো হয়। কয়েকদিন তাদের বাড়ি এবং সম্ভাব্য স্থানে অভিযান চালানো হলেও পলাতক থাকায় তাদের গ্রেফতার করা সম্ভব হয়নি। পরে তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মোস্তাফিজুর রহমান বিট পুলিশিংয়ের মাধ্যমে আসামি বাবা-ছেলেকে আত্মসমর্পনের জন্য উদ্ধুদ্ধ করা হয়। একপর্যায়ে ৬ সেপ্টেম্বর রবিবার দুপুরে বাবা আব্দুর রাজ্জাক এবং ছেলে সোলে আহম্মেদ স্বেচ্ছায় চন্দ্রকোনা তদন্ত কেন্দ্রে আত্মসমর্পণ করলে তাদের লালগোলাপ দিয়ে বরণ করে নেন তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মোস্তাফিজুর রহমান। পরে তাদেরকে হ্যান্ডকাপ ছাড়াই আদালতে সোপর্দ করা হয়। আসামিরা স্বেচ্ছায় আত্মসমর্পণ করার বিষয়টি নকলা আমলী আদালতকে অবগত করানো হয়। আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ায় আদালতের বিচারক বাবা-ছেলের জামিন মঞ্জুর করলে তারা জামিনে মুক্ত হন।
জামিনে মুক্তি পেয়ে আব্দুর রাজ্জাক বলেন, ওয়ারেন্টের কথা হুইন্না খুব ভয়ে আছিলাম। পুলিশ, কোর্ট কাচারি এইগুলাত জড়াবার চাইন্না। তাই পলাইছিলাম। পরে চিন্তাভাবনা কইরা পুলিশের কাছে ধরা দেই। কিন্তু পুলিশ আমগরে আশ^র্য কইরা হ্যান্ডকাফের বদলে ফুল দিলো। ইমুন পুলিশ জীবনেও দেহি নাই। তিনি জানান, তাদেরকে ষড়যন্ত্রমূলকভাবে মামলায় ফাঁসানো হয়েছে।
চন্দ্রকোনা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মোস্তাফিজুর রহমান বলেন, আমাদের শেরপুরের পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম স্যার একটি শ্লোগান চালু করেছেন ‘মানবিক পুলিশের চোখে জনতার আকাঙ্খা লেখা থাকে’। আমরা নানাভাবে চেষ্টা করছি যাতে মানুষকে আরও জনমুখি সেবা দেওয়া যায়। যেহেতু গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামী রাজ্জাক এবং তার ছেলে সোলে আহম্মেদ আইনের প্রতি শ্রদ্ধা রেখে স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছেন। তাই তাদেরকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে সম্মানের সাথে আদালতে সোপর্দ করা হয়েছে। যাতে অন্যান্য আসামিরাও উদ্ধুদ্ধ হয়ে আইনের হেফাজতে আসে সেজন্যই এমন উদ্যোগ নেওয়া হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে এসিড নিক্ষেপ মামলার সাক্ষীকে গাছে বেঁধে পেটালো… পরবর্তী সংবাদ শেরপুরে বজ্রপাতে কৃষিশ্রমিক নিহত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads