করোনামুক্ত হয়ে শেরপুরে ফিরলেন করোনাযোদ্ধা পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম

খবর টি পড়েছেন : ২৭৪
করোনামুক্ত হয়ে শেরপুরে ফিরলেন করোনাযোদ্ধা পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ অবশেষে করোনা ভাইরাসমুক্ত হয়ে শেরপুরে ফিরেছেন করোনাযোদ্ধা পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম। অসুস্থ হওয়ার ২০ দিন পর ২৭ আগস্ট বৃহস্পতিবার তিনি তার কার্যালয়ে ফিরলে সহকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। ওইসময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) মাহমুদুল হাসান ফেরদৌস, ডিআইও-১ মোহাম্মদ আবুল বাশার, ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেসুর রহমান, ট্রাফিক পরিদর্শক জাহাঙ্গীর আলম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভুইয়া, শহর ফাঁড়ির পরিদর্শক হাবিবুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

জানা যায়, গত ৭ আগস্ট পুলিশ সুপার কাজী আশরাফুল আজীমের শরীরের করোনা সংক্রমণ ধরা পড়ে। এরপর তিনি সরকারি বাসভবনে আইসোলেশনে থাকাবস্থায় তার স্ত্রী আলেয়া ফেরদৌসী ও ছেলে কাজী আফনান আজীমও করোনা আক্রান্ত হন। এরপর তিনি স্ত্রী ও সন্তানকে নিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজধানী ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি হন। এরপর সর্বশেষ দ্বিতীয় দফায় করোনা পরীক্ষায় নেগেটিভ আসায় হাসপাতাল থেকে ছাড়পত্র পান তিনি। বর্তমানে তার স্ত্রী ও সন্তান রাজধানী ঢাকার বাসায় হোম আইসোলেশনে রয়েছেন।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম ও ডিআইও-১ মোহাম্মদ আবুল বাশার সন্ধ্যায় শ্যামলবাংলা২৪ডটকমকে জানান, স্যার করোনামুক্ত হয়ে শেরপুরে ফিরেছেন। তার শরীরও এখন ভালো। তবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, তাকে এখন হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। তারা জানান, করোনামুক্ত হয়ে শেরপুরে কর্মস্থলে ফেরায় তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। এর পরপরই তাকে বিদায় দেওয়া হয়েছে। রাজধানী ঢাকায় বাসায় থাকা তার স্ত্রী ও সন্তানের শারীরিক অবস্থাও এখন ভালো বলেও তারা জানান।
উল্লেখ্য, ‘মানবিক পুলিশের চোখে জনতার আকাক্সক্ষা লেখা থাকে’ এ শ্লোগানকে সামনে রেখে শেরপুরের পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম জেলায় করোনা প্রতিরোধে শুরু থেকেই সম্মুখ সারির যোদ্ধা হিসেবে প্রশংসনীয় ভূমিকা রেখে যাচ্ছিলেন। গত ৬ আগস্ট তিনি কিছুটা অসুস্থবোধ করলে জেলা হাসপাতালের মেডিক্যাল টেকনোলজিস্ট (ল্যাব) সদস্যরা তার ও পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করেন। পরদিন রাতে তার নমুনার ফলাফল পজেটিভ আসে। অন্যদিকে তিনি স্ত্রী-সন্তানসহ করোনায় আক্রান্ত হওয়ায় জেলা ও থানা পুলিশসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের তরফ থেকে দফায় দফায় ধর্মীয় প্রতিষ্ঠানে দোয়া ও প্রার্থনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে সাংস্কৃতিক অঙ্গণের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার উদ্যোগ পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে মারা যাওয়া উপ-সহকারী মেডিকেল কর্মকর্তা ছিলেন করোনা…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads