স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বরাদ্দকৃত অর্থে মেরামত/সংস্কার কাজ ও উন্নয়ন প্রকল্পের কাজ পরিবীক্ষণের লক্ষ্যে পরিবীক্ষণ কমিটি এবং জেলায় সমন্বিত সরকারি অফিস ভবন নির্মাণ সংক্রান্ত কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ আগস্ট মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের অফিস কক্ষ থেকে জুম ভিডিও কনফারেন্সিং অ্যাপের মাধ্যমে ওই সভায় সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক এবং সভাপতি জেলা প্রশাসক আনার কলি মাহবুব।

সভায় জেলার বিভিন্ন সরকারি অবকাঠামো নির্মাণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয় এবং বিভিন্ন প্রকৌশল দপ্তরকে সমন্বয় করে নির্ধারিত সময়ের মাঝে সুষ্ঠুভাবে কাজ সম্পাদনের নির্দেশ প্রদান করেন জেলা প্রশাসক। সভায় জেলা প্রশাসনের কর্মকর্তাগণসহ সরকারি নির্মাণ প্রতিষ্ঠানগুলোর প্রধানগণ যুক্ত ছিলেন।























