ads

মঙ্গলবার , ২৫ আগস্ট ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে আরও ৩ জনের করোনা শনাক্ত ॥ মোট আক্রান্ত ৪১১, সুস্থ ৩৩০ জন

খবর টি পড়েছেন : ১৯৭
শেরপুরে আরও ৩ জনের করোনা শনাক্ত ॥ মোট আক্রান্ত ৪১১, সুস্থ ৩৩০ জন
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে নতুন করে আরও ৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নতুন শনাক্তদের সবাই শেরপুর সদরের। ২৫ আগস্ট মঙ্গলবার সন্ধ্যায় ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৪৩টি নমুনা পরীক্ষার ফলাফলে ওই ৩ জনের শরীরে করোনা পজেটিভ ধরা পড়ে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪১১ জনে, যা মোট নমুনা পরীক্ষার ৭.৮ শতাংশ। ওই সময়ে সুস্থ হয়েছেন ৩৩০ জন, যা মোট আক্রান্তের ৮০ শতাংশ। আর মৃত্যু হয়েছে ৭ জনের, যা মোট আক্রান্তের ১.৮ শতাংশ ।

Shamol Bangla Ads

সিভিল সার্জন ডাঃ একেএম আনওয়ারুর রউফ জানান, সোমবার পর্যন্ত আক্রান্ত ৪১১ জনের মধ্যে শেরপুর সদরে ২০৪, নকলায় ৬৪, নালিতাবাড়ীতে ৭৪, ঝিনাইগাতীতে ৩৪ ও শ্রীবরদী উপজেলায় ৩৫ জন রয়েছেন। তিনি আরও জানান, এ পর্যন্ত জেলা মোট নমুনা সংগ্রহ হয়েছে ৫ হাজার ৩৯৩ জনের। এর মধ্যে রিপোর্ট পাওয়া গেছে ৫ হাজার ৩১৭ জনের। রিপোর্ট অপেক্ষমাণ রয়েছে ৭৬ জনের।
এদিকে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং সদরের করোনা ফোকাল পারসন ডাঃ মোবারক হোসেন জানান, নতুন করে শনাক্ত হওয়াদের মধ্যে শহরের গৌরীপুর, চাপাতলী ও নারায়ণপুর এলাকার ২ জন নারী ও ১ পুরুষ রয়েছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে ইসলামী ব্যাংকের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচী পরবর্তী সংবাদ শেরপুরে সমন্বিত সরকারি অফিস ভবন নির্মাণ সংক্রান্ত কমিটির…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads