ads

সোমবার , ২৪ আগস্ট ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে নতুন করে ৩ জনের করোনা শনাক্ত ॥ মোট আক্রান্ত ৪০৮, সুস্থ ৩২৫ জন

খবর টি পড়েছেন : ১৯৬
শেরপুরে নতুন করে ৩ জনের করোনা শনাক্ত ॥ মোট আক্রান্ত ৪০৮, সুস্থ ৩২৫ জন
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে নতুন করে আরও ৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নতুন শনাক্তদের সবাই শেরপুর সদরের। ২৪ আগস্ট সোমবার ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৪৯টি নমুনা পরীক্ষার ফলাফলে ওই ৩ জনের করোনা পজেটিভ ধরা পড়ে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪০৮ জনে, যা মোট নমুনা পরীক্ষার ৭.৮ শতাংশ। ওই সময়ে সুস্থ হয়েছেন ৩২৫ জন, যা মোট আক্রান্তের ৮০ শতাংশ। আর মৃত্যু হয়েছে ৭ জনের, যা মোট আক্রান্তের ১.৮ শতাংশ ।

Shamol Bangla Ads

সিভিল সার্জন ডাঃ একেএম আনওয়ারুর রউফ জানান, সোমবার পর্যন্ত আক্রান্ত ৪০৮ জনের মধ্যে শেরপুর সদরে ২০১, নকলায় ৬৪, নালিতাবাড়ীতে ৭৪, ঝিনাইগাতীতে ৩৪ ও শ্রীবরদী উপজেলায় ৩৫ জন রয়েছেন। তিনি আরও জানান, এ পর্যন্ত জেলা মোট নমুনা সংগ্রহ হয়েছে ৫ হাজার ৩৫৬ জনের। এর মধ্যে রিপোর্ট পাওয়া গেছে ৫ হাজার ২৭৪ জনের। রিপোর্ট অপেক্ষমাণ রয়েছে ৮২ জনের।
এদিকে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং সদরের করোনা ফোকাল পারসন ডাঃ মোবারক হোসেন জানান, নতুন করে শনাক্ত হওয়া ৩ জনই মহিলা। তাদের মধ্যে সদর উপজেলার বারঘরিয়া এলাকার অধিবাসী ও জেলা সদর হাসপাতালের এক আয়া, শহরের পূর্বশেরী মহল্লার অধিবাসী ও মেলান্দহ ফিশারী ইউনিভার্সিটির এক শিক্ষার্থী এবং শহরের শিববাড়ী মহল্লার এক গৃহবধূ রয়েছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বন্যায় নকলার ডেবুয়ারচর ব্রিজের দু’পাশের সড়ক বিধ্বস্ত ॥… পরবর্তী সংবাদ শেরপুরে উপজেলা ভাইস চেয়ারম্যান এসোসিয়েশনের নয়া সভাপতি সারোয়ার,…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads