ads

সোমবার , ২৪ আগস্ট ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বন্যায় নকলার ডেবুয়ারচর ব্রিজের দু’পাশের সড়ক বিধ্বস্ত ॥ যোগাযোগ বিচ্ছিন্ন

খবর টি পড়েছেন : ২৪৮
বন্যায় নকলার ডেবুয়ারচর ব্রিজের দু’পাশের সড়ক বিধ্বস্ত ॥ যোগাযোগ বিচ্ছিন্ন
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ সাম্প্রতিক বন্যায় শেরপুরের নকলা উপজেলার চরঅষ্টধর ইউনিয়নের ডেবুয়ারচর ব্রিজের দু’পাশের পাকা রাস্তা পানির তোড়ে বিধ্বস্ত হয়ে পড়েছে। এতে বিধ্বস্ত হওয়া দু’পাশ দিয়ে পানি প্রবাহিত হওয়ায় ডেবুয়ারচর-নারায়ণখোলা সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে বেড়েছে এলাকাবাসীর দুর্ভোগ।

Shamol Bangla Ads

জানা যায়, ১৯৯৭-৯৮ অর্থবছরে তৎকালীন স্থানীয় সংসদ সদস্য ও কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরীর প্রচেষ্টায় চরঅষ্টধর ইউনিয়নের ডেবুয়ারচর এলাকায় ওই ব্রিজটি নির্মিত হয়। ফলে উপজেলার নারায়ণখোলা-ডেবুয়ারচরসহ অভ্যন্তরিণ বিভিন্ন সড়কে যোগাযোগ সুবিধা বৃদ্ধি পায়। কিন্তু সাম্প্রতিক বন্যায় ওই ব্রিজের উত্তর-দক্ষিণ বরাবর রাস্তার দু’পাশের সড়ক প্রবল পানির তোড়ে বিধ্বস্ত হয়ে পড়ে। আর দু’পাশে সড়ক বিধ্বস্ত হয়ে পড়ার পর মাঝখানে কেবল ব্রিজটি হেলেদুলে থেকে তার অস্তিত্ব জানান দিচ্ছে। অন্যদিকে দু’পাশে বাশের সাকো নির্মাণ করে সাময়িকভাবে পায়ে হেঁটে বা সাইকেল পার করে যাতায়াত করা গেলেও ভারি ও হালকা যানবাহন নিয়ে যোগাযোগ একেবারেই বন্ধ রয়েছে। ফলে প্রতিদিন এলাকার শত শত মানুষকে বিকল্প পথে অধিক সময় গড়িয়ে যাতায়াতে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
এদিকে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, বেগম মতিয়া চৌধুরী এমপির নির্দেশে ২৪ আগস্ট সোমবার ক্ষতিগ্রস্ত ওই ব্রিজ পরিদর্শন করেছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ। ওইসময় তিনি স্থানীয় ভুক্তভোগী লোকজনের সাথে কথা বলেন এবং তাদের দুর্ভোগের কথা শুনে বেগম মতিয়া চৌধুরীর মাধ্যমে সেখানে দ্রুত একটি নতুন ব্রিজ নির্মাণে আশ্বস্ত করেন। পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক খলিলুর রহমান, নির্বাহী সদস্য ইন্দ্রজিৎ কুমার ধর সুভাষ, শরিফুজ্জামান রিপন, স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সজল সরকার, ইউনিয়ন যুবলীগের সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আল মামুনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমানের রোগমুক্তি কামনায় দোয়া পরবর্তী সংবাদ শেরপুরে নতুন করে ৩ জনের করোনা শনাক্ত ॥…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads