ads

বৃহস্পতিবার , ১৩ আগস্ট ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জাতীয় শোক দিবস পালন উপলক্ষে ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের প্রস্তুতি সভা

খবর টি পড়েছেন : ১৭৩
শেরপুরে জাতীয় শোক দিবস পালন উপলক্ষে ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের প্রস্তুতি সভা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী যথাযথ মর্যাদায় পালন উপলক্ষে ৩নং পৌর ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ আগস্ট বুধবার সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ আরিফ রেজার রাজনৈতিক কার্যালয়ে ওই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতেই প্রয়াত শ্রমিক নেতা মরহুম সেলিম রেজাসহ ৩নং ওয়ার্ডের মৃত্যুবরণকারী আওয়ামী লীগ নেতাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। সভায় মোবাইল ফোনের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি।

Shamol Bangla Ads

সভায় সভাপতিত্বের বক্তব্যে জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক ও জেলা বেসিক ট্রেড শ্রমিক ফেডারেশনের সভাপতি মোঃ আরিফ রেজা বলেন, ঘাতকচক্র বঙ্গবন্ধুকে হত্যা করলেও তার স্বপ্ন ও আদর্শের মৃত্যু ঘটাতে পারেনি। আসুন, আমরা জাতির পিতা হারানোর শোককে শক্তিতে পরিণত করি। তার ত্যাগ এবং তিতিক্ষার দীর্ঘ সংগ্রামী জীবনাদর্শ ধারণ করে সবাই মিলে একটি অসাম্প্রদায়িক, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলি। প্রতিষ্ঠা করি জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ। জাতীয় শোক দিবসে এই হোক আমাদের অঙ্গীকার।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল মানসুর স্বপন। ওইসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব মোঃ নূরুল ইসলাম নীলা, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ কাশেম মোল্লা, ঢাকলহাটী তরুণ সংঘের উপদেষ্টা মোঃ শফিজ উদ্দিন শহিদ, মসজিদে নূর মসজিদ কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ তারা মন্ডল, ৩নং ওয়ার্ড যুবলীগের সভাপতি শামছুদ্দোহা টারজান, শ্রমিক নেতা খন্দকার রুবেল, বিশিষ্ট ব্যবসায়ী আলম মিয়া, আনিছুর রহমান মন্ডল, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মোঃ কফিল উদ্দিন, আবুল বাশার বিপুল, সোলাইমান হোসেন, জেলা ট্রাক মিনি ট্রাক ট্যাংলড়ী ও কভার্ডভ্যান চালক শ্রমিক ইউনিয়নের খোয়ারপাড় উপ-কমিটির সভাপতি মোঃ সুলতান মাহমুদ বাবু, সম্পাদক মোঃ হাফিজুর রহমান মিসকিন প্রমুখ। ওইসময় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনা করেন বাংলাদেশ সংযুক্ত ট্রাক বন্দোবস্তুকারী শ্রমিক ফেডারেশন শেরপুর জেলা শাখার সভাপতি মোঃ ফখরুল হাসান।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ময়মনসিংহের বর্ষিয়ান রাজনীতিবিদ আইনজীবী আনিসুর রহমান খান আর… পরবর্তী সংবাদ করোনার প্রভাবে নাকুগাঁও স্থলবন্দরে কমেছে রাজস্ব আয়

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads