ads

বৃহস্পতিবার , ১৩ আগস্ট ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

করোনার প্রভাবে নাকুগাঁও স্থলবন্দরে কমেছে রাজস্ব আয়

খবর টি পড়েছেন : ২২১
করোনার প্রভাবে নাকুগাঁও স্থলবন্দরে কমেছে রাজস্ব আয়
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ করোনা ভাইরাসের প্রভাবে নালিতাবাড়ী নাকুগাঁও স্থলবন্দরে রাজস্ব আয় কমেছে। করোনা ভাইরাসজনিত পরিস্থিতিতে ওই স্থলবন্দরে দীর্ঘদিন আমদানী-রপ্তানী বন্ধ থাকার পর অবশেষে স্বল্প পরিসরে আমদানী-রফতানী কার্যক্রম শুরু হয়েছে। দীর্ঘদিন ওই কার্যক্রম বন্ধ থাকায় রাজস্ব কমে গেছে। এজন্য বেকার হয়ে মানবেতর জীবন যাপন করছে স্থানীয় শ্রমিকরা।

Shamol Bangla Ads

নাকুগাঁও স্থলবন্দরের কাস্টমস ইন্সপেক্টর সঞ্জয় সরকার জানান, করোনা ভাইরাসের কারণে গত ১৯ মার্চ থেকে ৩০ মে পর্যন্ত বন্দরের কার্যক্রম বন্ধ ছিলো। পরে সরকারী নির্দেশনায় জুন থেকে কার্যক্রম শুরু হলেও এখনও স্বল্প পরিসরে চলছে আমদানী রফতানী কার্যক্রম। তিনি আরও জানান ২০১৯-২০২০ অর্থবছরে এ স্থলবন্দর দিয়ে ৪৮ হাজার ৬৮৫ মেট্রিক টন পাথর ৯৯ মেট্রিক টন কয়লা ও ১২ মেট্রিক টন আদা আমদানী করা হয়েছে। ওইসব পণ্য আমদানী করা থেকে রাজস্ব আয় ও গবাদী পশু নিলামে বিক্রি বাবদ জমা হওয়া ২ লাখ ৮৯ হাজার টাকাসহ সরকারের রাজস্ব আয় হয়েছে ১ কোটি ৯৬ লাখ ৭ হাজার টাকা। এছাড়া বন্দর দিয়ে ভারতে রফতানী করা হয়েছে ২৮০ মেট্রিক টন ক্রাউন সিমেন্ট ও ১৬৮ মেট্রিক টন পারটেক্সের বোর্ড। আমাদানী রফতানীকারক সমিতির সদস্য, ব্যবসায়ী আক্তার হোসেন জানান, এখন স্বাস্থ্যবিধি মেনে অল্প পরিমানে ভারত থেকে পাথর আমদানী শুরু হয়েছে। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রনে এলে পুরোদমে ব্যবসা শুরু হবে। তিনি আরও জানান, শুরু দিকে ওই বন্দর দিয়ে কয়লা আমদানী করা হতো। কিন্তু বিশেষ কারণে তা বন্ধ থাকায় করোনার আগে আবারও পাথরের পাশাপাশি কয়লা আমদানীর প্রক্রিয়াও চলে আসছিলো। পাথরের সাথে যদি কয়লাও আমদানী করা যেত তাহলে ব্যবসায়ীরা আরও বেশী লাভবান হতো। রাষ্ট্রীয় কোষাগারে আসতো বিপুল পরিমানে রাজস্ব।
এ ব্যাপারে জানতে চাইলে নাকুগাঁও স্থলবন্দরের প্রশাসনিক কর্মকর্তা একরামুল হক বলেন, করোনা ভাইরাসজনিত পরিস্থিতিতে বন্দরের আমদানী-রফতানী কার্যক্রম প্রায় ৩ মাসের মতো বন্ধ ছিলো। ওইসময়ে ব্যাবসায়ীরা পাথর আমদানী করতে পারেনি। যে কারনে অনেকটাই রাজস্ব আয় কমে গেছে। যদি করোনার প্রভাব না পড়তো তাহলে কমপক্ষে ৬০ লাখ টাকা রাজস্ব আয় বাড়তো।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে জাতীয় শোক দিবস পালন উপলক্ষে ৩নং ওয়ার্ড… পরবর্তী সংবাদ শেরপুরে মুজিববর্ষ উপলক্ষে পানি উন্নয়ন বোর্ডের বৃক্ষরোপণ কর্মসূচির…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads