ads

বুধবার , ৫ আগস্ট ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে শেখ কামালের ৭১ তম জন্মদিন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ২০০
শেরপুরে শেখ কামালের ৭১ তম জন্মদিন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের ৭১তম জন্মদিন উপলক্ষে শেরপুরে এক দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ আগস্ট বুধবার সকালে শহরের চকবাজারস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে যুবলীগ আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি।

Shamol Bangla Ads

দোয়া মাহফিলে অন্যান্যদের মধ্যে শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এডভোকেট মজদুল হক মিনু, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট সুব্রত দে ভানু, সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আনিসুর রহমান, দপ্তর সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, সহ-দপ্তর সম্পাদক বিনয় কুমার সাহা, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক শামীম হোসেন, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক চন্দন সাহা, শহর আওয়ামীলীগ সভাপতি এডভোকেট আবুল কাশেম ও সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত, যুগ্ম সাধারণ সম্পাদক মানিক দত্তসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতা-কর্মীগণ অংশগ্রহণ করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক বেলায়েত হোসেন।
অনুষ্ঠানে ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহীদের রুহের মাগফিরাত কামানা করে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেখ কামালের জন্মদিনে শেরপুরে ১০ অসচ্ছল ক্রীড়াবিদকে অনুদান… পরবর্তী সংবাদ নকলায় ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল শিক্ষার্থী

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads