ads

বুধবার , ৫ আগস্ট ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল শিক্ষার্থী

খবর টি পড়েছেন : ৩৮৮
নকলায় ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল শিক্ষার্থী
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

নকলা (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নকলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদুর রহমানের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেয়েছে ১৬ বছর বয়সী দশম শ্রেণির এক শিক্ষার্থী। ৫ আগস্ট বুধবার দুপুরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ২নং নকলা ইউনিয়নের ছত্রকোনা এলাকায় ওই বিবাহ বন্ধ করা হয়। এছাড়া করোনা কালীন সময়ে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য বিধির প্রতি খেয়াল না রেখে বিয়ের আয়োজন করায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ইউএনও জাহিদুর রহমান কনের বাবাকে ৫ হাজার টাকা জরিমানা করেন। সেইসাথে মেয়ে প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দিবেন না মর্মে কনের বাবা-মায়ের কাছ থেকে মুচলেকা নেয়া হয়।

Shamol Bangla Ads

ভ্রাম্যমাণ আদালত ও পরিবার সূত্রে জানা গেছে, কনে নকলা শহরের অঙ্কুর বিদ্যাপীঠ নামে একটি বেসরকারি স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী। একই এলাকার মৃত সেকান্দর আলীর ছেলে হাসেন আলীর সাথে তার বিয়ের আয়োজন চলছিলো। এলাকার কোন ছেলে-মেয়ে প্রাপ্ত বয়স্ক হওয়ার আগে যেন বিবাহ না হয়, সে দিকে সজাগ দৃষ্টি রাখতে সংশ্লিষ্ট পরিবারের সদস্য ও উপস্থিতিদের মৌখিক অঙ্গীকার করান ভ্রাম্যমাণ আদালতের বিচারক ইউএনও জাহিদুর রহমান। ইউএনও জাহিদুর রহমান বলেন, নকলাকে জেলার প্রথম বাল্যবিবাহ মুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করা হয়েছে। এ উপজেলায় বাল্যবিবাহতো অনেক দূরের কথা, বাল্যবিবাহ সম্পর্কিত কোন আয়োজনকেও বরদাস্ত করা হবেনা। নকলায় বাল্যবিবাহ সম্পর্কিত কোন ধরনের ঘটনা ঘটলে সংশ্লিষ্ট পরিবারের অভিভাবক ও বরসহ আয়োজকদেরকেও আইনের আওতায় আনা হবে বলে হুশিয়ারী দেন তিনি। এ বিষয়ে উপজেলা প্রশাসন ও পুলিশ বিভাগসহ বাল্যবিবাহ নিরোধে সংশ্লিষ্টরা সদা তৎপর রয়েছেন বলে জানান ইউএনও।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে শেখ কামালের ৭১ তম জন্মদিন উপলক্ষে দোয়া… পরবর্তী সংবাদ শ্রীবরদীতে আদিবাসী নারীর ওপর হামলা

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads