ads

বুধবার , ২৯ জুলাই ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে নিখোঁজের ২ দিন পর রিকশাচালকের লাশ উদ্ধার

খবর টি পড়েছেন : ১৮৮
শেরপুরে নিখোঁজের ২ দিন পর রিকশাচালকের লাশ উদ্ধার
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার : শেরপুরে নিখোঁজের ২ দিন পর আনছার আলী (৫৫) নামে এক ব্যাটারিচালিত রিকশাচালকের লাশ উদ্ধার করেছে শ্রীবরদী থানা পুলিশ। ২৯ জুলাই বুধবার দুপুরে শ্রীবরদী উপজেলার শৈলাকান্দি বিলের পানির মধ্যে থেকে ওই রিকশাচালকের লাশ উদ্ধার করে পুলিশ। আনছার আলী সদর উপজেলার উত্তর নওহাটা মহল্লার মৃত হজ আলীর ছেলে। বিকেলে নিহতের লাশ জেলা সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

Shamol Bangla Ads

জানা যায়, আনছার আলী গত ২৭ জুলাই সোমবার রাত আনুমানিক ৮ টার দিকে প্রতিদিনের মতো রিকশা নিয়ে বের হন। পরদিন মঙ্গলবার সকালেও আনছার আলী বাড়ি না ফেরায় পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি শুরু করে। কিন্তু দু’দিন পেরিয়ে গেলেও আনছার আলী নিখোঁজ থাকায় বুধবার সকালে শেরপুর সদর থানায় আনছার আলীর মেয়ের জামাই আরফান আলী একটি সাধারণ ডায়েরি করেন। এদিকে বুধবার দুপুরে শ্রীবরদী থানা থেকে খবর আসে একটি অজ্ঞাত লাশ উদ্ধারের। পরে তার পরিবারের লোকজন ওই লাশ সনাক্ত করে দেখেন তিনি নিখোঁজ আনছার আলী।
এ ব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) বন্দে আলী মিয়া লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে কোন কিছু ধারণা করা যাচ্ছে না। তবে তার লাশ পানিতে ভেসে ছিলো এবং তার রিকশাটিও প্রায় এক কিলোমিটার অদূরে গরজরিপা ইউনিয়ন পরিষদের সামনে পড়ে ছিলো। তাই ময়নাতদন্তের আগে বলা যাবে না এটি হত্যা না অন্যকিছু।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে সাবেক পিপি এডভোকেট আব্দুল মজিদ বাদল আর… পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে বন বিভাগের বেদখলীয় কোটি টাকা মূল্যের জমি…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads